কক্সবাজারের টেকনাফ সীমান্তে মালিকবিহীন প্রায় এক লাখ পিস ইয়াবা বড়ি জব্দ করেছে বিজিবি। আজ শুক্রবার ভোরে এ ইয়াবা বড়িগুলো জব্দ করা হয়।
সূত্র জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে দমদমিয়া বিজিবির সদস্যরা জাদিমুরা সীমান্তে অভিযান চালিয়ে ৯৮ হাজার ৮শ’ ৯১পিস ইয়াবা জব্দ করে। বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল এস.এম. আরিফুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ইয়াবাগুলো ব্যাটলিয়ান সদরে জমা দেওয়া হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হবে।
