আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে:সাভারে এ্যাডভোকেট কামরুল ইসলাম

স্টাফ রিপোর্টার,১১ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ): আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। গতকাল বিকেলে ঢাকার সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আওয়ামী লীগের এই সভাপতিমন্ডলীর সদস্য আরও বলেন,বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার এই সরকারের সময় দেশে শিক্ষা ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও বলেন তিনি। পরে তিনি সেখানে শেখ রাসেল আইসিটি ভবন উদ্বোধন…

Read More

আগামী ২৯ জুলাই মুক্তি পেতে যাচ্ছে রাধুনী নিবেদিত চলচিত্র হাওয়া

২৪ জুলাই ২০২২(বিবিনিউজ ): আগামী ২৯ জুলাই সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে রাধুনী নিবেদিত চলচিত্র হাওয়া। এ উপলক্ষে গতকাল সন্ধ্যার পর ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রচারণা মুলক অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ প্রচারণা মুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে হাওয়া চলচিত্রের প্রধান অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী,চিত্র নায়িকা নাজিফা তুষি,চলচিত্রটির পরিচালক মেজবাউর রহমান সুমনসহ সকল অভিনয় শিল্পী অংশ গ্রহণ করেন। সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ও ফেসকার্ড প্রডাকশন এর নির্মিত ব্যানারে হাওয়া চলচিত্রটি নির্মিত হয়েছে। এসময় হওয়া চলচিত্রের অভিনয় শিল্পীরা শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়য়ে চলচিত্রটি তুলে ধরেন…

Read More

অভিনেতা অপূর্ব করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে

৪ নভেম্বর ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন টেলিভিশন তারকা জিয়াউল ফারুক অপূর্ব। তিন দিন কাঁপুনিসহ জ্বর ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে তাঁর কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। ফল হাতে পেলে জানা যায়, তিনি কোভিড-১৯ পজিটিভ। গতকাল মঙ্গলবার শারীরিক অবস্থা বেশি খারাপ হলে তাঁকে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক শিহাব শাহীন।শিহাব শাহীন জানান, শারীরিক অবস্থা খারাপ হলে অপূর্বকে আইসিইউ রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা। সেখানেই তাঁকে সেবা দেওয়া হচ্ছে। শিহাব শাহীন বলেন, ‘গতকাল রাতে অপূর্বর কয়েকটি টেস্ট করা…

Read More

দেশের ৮ বিভাগে আট শতাধিক পর্যটন স্পট চিহ্নিত

২৫ অক্টোবর ২০২০(বিবিনিউজ):দেশের ৮ বিভাগে আট শতাধিক পর্যটন স্পট চিহ্নিত করেছে পর্যটন করপোরেশন। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠক সূত্র জানায়, এর আগের বৈঠকে সংসদীয় কমিটি নতুন নতুন পর্যটন স্পট চিহ্নিত করা এবং এগুলো আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছিল। রোববারের বৈঠকে পর্যটন করপোরেশন জানায়, তারা আট শতাধিক স্পট চিহ্নিত করেছে। সংসদীয় কমিটি বলেছে, কীভাবে এসব এলাকাগুলোকে পর্যটন এলাকা হিসেবে তালিকাভুক্ত করা যায় তা দেখতে হবে। এসব স্থানকে কীভাবে পর্যটনের জন্য আকর্ষণীয় করা যায়, এ জন্য…

Read More

সাভারে এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

সাভার প্রতিনিধি,১৫ জুলাই ২০২০(বিবিনিউজ):সামাজিক দুরত্ব বজায় রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকার সাভারে পালিত হলো দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার দুই যুগ পদার্পণ অনুষ্ঠান। এ উপলক্ষে সাভারের তেতুঁলঝোড়া স্কুল ও কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর ।   এ সময় উপস্থিত ছিলেন তেতুঁলঝোড়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল জনাব ইউনূস আহমেদ ও এটিএন বাংলার সাংবাদিক শেখ বাশার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধি সর্বস্তরের লোকজন। সকলের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালী এলাকা প্রদক্ষিন করে। পরে সাভারের বিভিন্ন স্তরের লোকজনদের মাঝে ফলজ ও বনজ গাছের…

Read More

করোনায় সাভারে পর্যটন ব্যবসায় ধস

সাভার,২৪ এপ্রিল ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে সাভারে পর্যটন ব্যবসায় ধস নেমেছে। বিভিন্ন পার্কে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে অনিশচয়তা দেখা দিয়েছে। কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। জানা যায় সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে থিম পার্ক ফ্যান্টাসি কিংডম,নন্দন পার্কসহ ছোট বড় মিলিয়ে পার্ক রয়েছে বিশটির ও বেশী। এসব পার্কে কাজ করতো প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা ও কর্মচারী। বছরের এই সময়টা পার্কে বনভোজনসহ দশনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ করা যেত। কিন্ত কালের খেলায় করোনা ভাইরাসের কারণে এসব পার্কে দশনার্থী প্রবেশ বন্ধ রয়েছে আর তাতে অনিশচয়তা দেখা দিয়েছে পার্ক গুলোর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে।…

Read More

আ.লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০ ডিসেম্বর, ২০১৯(বিবিনিউজ): আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন তিনি। বেলা তিনটায় তিনি সম্মেলনস্থলে পৌঁছান। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ।সম্মেলনের প্রথম দিনে আজ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিবেদন পেশ করবেন। এরপর প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। আজকের আনুষ্ঠানিকতা শেষ হলে কাল শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে নতুন কমিটি নির্বাচন করবেন দলের কাউন্সিলরেরা। সম্মেলনের সঞ্চালনা করছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।…

Read More

জাবিতে‌ দশম বারের মতো অনুষ্ঠিত হলো প্রজাপতি মেলা

সাভার,২০ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই শ্লোগানকে সামনে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দশম বারের মতো অনুষ্ঠিত হলো প্রজাপতি মেলা। শুক্রবার সকালে প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন মেলার আহবায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন। প্রতি বছরের ন্যায় এবারের মেলায় ছিলো বর্ণাঢ্য র‌্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতাসহ নানা আয়োজন। এবার প্রজাপতি বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম এ…

Read More

কবি সুকান্তের ৯৩তম জন্মবার্ষিকী আগামীকাল

১৪ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ ) : আগামীকাল ১৫ আগস্ট কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৩তম জন্মবার্ষিকী। বাংলা কাব্য, নাটক ও প্রবন্ধ সাহিত্যে অসাধারণ প্রতিভাধর এই কবি স্বল্প সময়ে লেখালেখি করেও বিপুল মেধার স্বাক্ষর রাখেন এবং খ্যাতিলাভ করেন। কবি সুকান্ত ভট্টাচার্য তার কবিতায় বলেছেন ‘সাবাশ বাংলাদেশ/ এ পৃথিবী অবাক তাকিয়ে রয়/জ্বলে পুড়ে মরে ছাড়খার / তবু মাথা নোয়াবার নয়’। আরেক কবিতায় বলেন ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় / পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’। কাব্য সাহিত্যে এমনই ক্ষুরধার কবিতা আর প্রগতিধারার নাটক রচনা করে কবি সুকান্ত অমর হয়ে আছেন। ১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত…

Read More

ভোলার মনপুরায় মানুষের সাথে সখ্যতা গড়েছে হরিণ

২ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : জেলার মনপুরা উপজেলায় মানুষের সাথে সখ্যতা গড়ে তুলেছে মায়াবী হরিণ রিউ। উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত চর নিজাম গ্রামে মানুষ ভালোবেসে হরিণটিকে খাবার দেয়। ক্ষুধা লাগলে গৃহস্তের ঘরের রান্না ঘরে চলে আসে হরিণ রিউ। স্থানীয়দের কাছে জনপ্রিয় এ হরিণটি দিন-রাত বন প্রহরীদের সাথে বন পাহারা দেয়। ব্যতিক্রম এ হরিণ মানুষ দেখেলে ভয় পায় না কিংবা পালিয়ে যায় না। হরিণটির এমন কান্ড দেখার জন্য জেলার বিভিন্ন উপজেলা ও অন্য জেলা থেকে মানুষ ছুটে আসে। চর নিজাম (কালকিনি) বিট কর্মকর্তা মোঃ এস এম…

Read More