ষ্টাফ রিপোর্টার,১ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ):ভূমি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানি, অনিয়ম, দুর্নীতি কিংবা দালালের দৌরাত্ম্যের শিকার না হন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। জনগণের ভোগান্তি কমানো এবং স্বচ্ছ ও দ্রুত ভূমিসেবা নিশ্চিত করাই হবে জেলা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার বলে জানান তিনি। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি),ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন তিনি।ফরিদা খানম বলেন, একজন নাগরিক ভূমি অফিসে কোনো ব্যক্তির কাছে নয়, রাষ্ট্রের…
Read MoreDay: September 1, 2026
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাভার ও ধামরাইয়ে পৃথক পৃথক আনন্দ র্যালি
১ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক পৃথক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে সাভার পৌর বিএনপির উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। র্যালি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এসময় সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক লায়ন খোরশেদ আলম, ওবায়দুর রহমান অভি, সাভার পৌর বিএনপির…
Read Moreসপ্তাহখানেক পর ইরানের সঙ্গে ফের সংঘর্ষ, ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ট্রাম্পের
১ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): কয়েক সপ্তাহের বিরতির পর ইরান ও যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো পাল্টাপাল্টি হামলা চালানোর পর সোমবার ইরানের ওপর ‘কঠোরভাবে’ আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার অর্থমন্ত্রী তেহরানের অর্থনীতিকে দুর্বল করার লক্ষ্যে চাপ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। ছয় মাস ধরে চলা যুদ্ধের পরও দুই পক্ষ অচলাবস্থায় রয়েছে। ইরান কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ অব্যাহত রেখেছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। রোববার যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর ইরানি একটি দ্বীপে হামলা চালায়। এর কিছুক্ষণ পরই তেহরান মধ্যপ্রাচ্যে…
Read Moreদুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা
১ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন, দেশীয় গ্যাস অনুসন্ধান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তথ্য উপদেষ্টা জানান, বর্তমানে জ্বালানি ঘাটতি, বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি ও সাম্প্রতিক…
Read Moreবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে আসেন এবং দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় ফাতেহা পাঠ করে দলের প্রয়াত প্রতিষ্ঠাতা এবং প্রয়াত চেয়ারপার্সনের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময়…
Read Moreবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
সাভার,১ সেপ্টেম্বর ২০২৬(বিবিনিউজ):বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৭৫ সালে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হয়েছিল, তা পূরণে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নামের একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশকে সমৃদ্ধ ও মানুষের ভাগ্যের পরিবর্তনে নেওয়া নানা কর্মসূচির মাধ্যমে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন বিএনপির প্রতিষ্ঠাতা…
Read Moreসাভার সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শেখ এ কে আজাদ, সাভার,১ সেপ্টেম্বর ২০২৬(বিবিনিউজ):ঢাকার সাভার সরকারি কলেজ মাঠে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা। ফাইনাল ম্যাচে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ম্যানেজমেন্ট বিভাগ। কলেজ মাঠে আয়োজিত এই ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী দর্শক। টানটান উত্তেজনাকর এই খেলায় ম্যানেজমেন্ট বিভাগের খেলোয়াররা শুরু থেকেই আধিপত্য বিস্তার করে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেন এবং শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন। খেলা শেষে বিজয়ী ও রানার্স…
Read More