২৫ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):সারাদেশে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪৮ হাজার শিক্ষকের টাইম স্কেল সংক্রান্ত রিটের রায়ের জন্য ২৮ ফেব্রুয়ারি রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট।বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ বিষয়টি নিয়ে শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করে আদেশ দেন। ব্যারিস্টার মোকছেদুল ইসলাম বলেন, আমাদের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ তিন সপ্তাহের মধ্যে শিক্ষকের টাইম স্কেল সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করা হলো।রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি…
Read MoreCategory: আইন ও আদালত
দিহান মাদক সেবন করেছিলেন কি না , পরীক্ষার অনুমতি
১৩ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি ইফতেখার ফারদিন দিহান ধর্ষণের আগে যৌন উত্তেজনাকর কোনো ওষুধ ও মাদক সেবন করেছিলেন কি না, তা পরীক্ষা করার অনুমতি দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, কলাবাগান থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আ. ফ. ম আসাদুজ্জামান পরীক্ষার অনুমতি চেয়ে এ আবেদন করেন। আবেদনে বলা হয়, কারাগারে থাকা আসামি দিহান ধর্ষণকালে কোনো মাদক সেবন করেছিলেন কি না, তা জানার জন্য তার ডোপ টেস্ট করা প্রয়োজন। এ ছাড়া তিনি ধর্ষণকালে যৌনশক্তিবর্ধক…
Read Moreধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে সংসদে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল পাস
১৮ নভেম্বর ২০২০(বিবিনিউজ):নারী ও শিশু নির্যাতন দমন আইনে ‘ধর্ষিতা’ শব্দটির পরিবর্তে ‘ধর্ষণের শিকার’ শব্দবন্ধ বসিয়ে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আনা বিল পাস হয়েছে। আজ মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল- ২০০০’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে বিলটি গত ৮ নভেম্বর সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা করে প্রতিবেদন দিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল। গতকাল সোমবার সেই প্রতিবেদন সংসদে উত্থাপন করেন সংসদীয় স্থায়ী…
Read Moreস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা
৭ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ) : বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকান্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত সাংবাদিকদের বলেন, যেহেতু বিষয়টি বিচারাধীন রয়েছে তাই এই মুহূর্তে আমরা বিস্তারিত কিছু বলতে পারবো না। আদালত চাইলে আমরা এই প্রতিবেদন সেখানে হস্তান্তর করবো।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রিপোর্টের ভেতরে কী আছে আমরা এখনও দেখিনি। এখন আমাদের সচিব এটা বিশ্লেষণ করে দেখবেন। আপনারা জানেন আদালতের নির্দেশনা অনুযায়ী একটি…
Read Moreকরোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা মানার পরামর্শ হাইকোর্টের
২৫ মার্চ ২০২০(বিবিনিউজ): করনাভাইরাস প্রতিরোধে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে তা মানতে ও আস্থা রাখার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় দল-মত নির্বিশেষে এক হয়ে কাজ করতে হবে। চীনের পাশের দেশ হওয়া সত্ত্বেও তাইওয়ান কীভাবে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে, সেই মডেলটি অনুসরণ করতে বলেছেন। বর্তমান পরিস্থিতিতে দেশে লকডাউন হওয়া উচিত বলেও মনে করেন আদালত। সারাদেশে করনাভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপনের নির্দেশনা চেয়ে এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত একটি অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ বুধবপর এ পর্যবেক্ষণ দেন। ।
Read Moreডাক্তার-নার্সদের দ্রুত নিরাপত্তা সরঞ্জাম দিতে হাইকোর্টের নির্দেশ
২২ মার্চ, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস থেকে রক্ষায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট চিকিৎসা কর্মীদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে করোনায় প্রতিরোধে কী কী উপকরণ দরকার সেটি নির্ধারণ করতে কমিটি করারও নির্দেশ দিয়েছে আদালত। ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটিকে তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত একটি অবকাশকালীন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন। আইনজীবী মনজিল মোরশেদ আদেশের বিষয়টি জানান। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ( ডিজি), ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), আইইডিসিআরের পরিচালক ও সেন্ট্রাল…
Read Moreখালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট চেয়েছে আপিল বিভাগ
২৮ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদন্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে মেডিক্যাল বোর্ডের রিপোর্ট চেয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ৫ ডিসেম্বরের মধ্যে এ প্রতিবেদন আপিল বিভাগে দাখিল করতে হবে। ওইদিনই আদেশের জন্য দিন ধার্য রেখেছেন আদালত।প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ ও জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়ার…
Read Moreপিইসিতে শিশুদের বহিষ্কার করা কেন অবৈধ না
২১ নভেম্বর ,২০১৯(বিবিনিউজ):প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় শিশুদের বহিষ্কার করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বহিষ্কার হওয়া শিশুদের পুনরায় পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত এ রুল দেন। একই সঙ্গে এ-সংক্রান্ত শৃঙ্খলা ভঙ্গবিষয়ক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত বছরের জারি করা নির্দেশনার ১১ নম্বর অনুচ্ছেদ কেন অবৈধ হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। ‘পিইসি পরীক্ষায় শিশু বহিষ্কার কেন’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন…
Read Moreআবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
১৪ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ): ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের বিদুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট পিটিশন করা হয়েছে । দৈনিক প্রথম আলোর শিশু কিশোর সাময়িকী ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ রিট আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করেন। এর আগে গত ৩ নভেম্বর ওই কলেজের সাবেক শিক্ষার্থী ওবায়েদ আহমেদের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ রেজিস্ট্রি ডাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশে ক্ষতিপূরণ দিতে বলা হয় দৈনিক প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং…
Read Moreঐক্যবদ্ধ থাকার আহ্বান বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ
৫ অক্টোবর ২০১৯ (বিবিনিউজ): দেশ ও জাতির স্বার্থে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রথম সাধারণ সভায় আজ এ আহ্বান জানান বক্তারা। আজ শনিবার (৫ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি ইউসুফ হোসেন হুমায়ূন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি। বক্তৃতা করেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ও সুপ্রিমকোর্ট বার-এর সাবেক সম্পাদক শ.ম রেজাউল করিম , বার কাউন্সিলের…
Read More