ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান,সাভার-ধামরাইসহ ঢাকা জেলার পাঁচ উপজেলায় ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচি পালিত

ষ্টাফ রিপোর্টার,১২ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ) :প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ১২ সেপ্টেম্বর সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান মন্ত্রী তারেক রহমান । উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইনে যুক্ত ছিলেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া পার্শ্ববর্তী সাভার,কেরানীগঞ্জ উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে একই কর্মসূচি পালিত হয়। ঢাকা-২ আসন…

Read More

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধামরাইয়ে জেলা যুবদলের আনন্দ র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

শেখ এ কে আজাদ,১২ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে উপজেলা চত্বর থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ধামরাই পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং র‌্যালীতে নেতৃত্ব দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ । এ সময় আরো উপস্থিত ছিলেন,ভালুম এআর খান কলেজের…

Read More

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ) : দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা সম্ভব। আমাদের তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে, সেটি ২০২৪ সালের ৫ আগস্ট সারাবিশ্বকে দেখিয়ে দিয়েছে। পরিবর্তনের সূচনা সেখান থেকেই তরুণ সমাজ করেছে।’ তাই তাদের কাছে আমার আহ্বান, ‘আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আগামী তিন মাসে আমাদের ডেঙ্গুর সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করি। হয়তো আমরা শতভাগ পারবো না, কিন্তু অন্তত ৮০…

Read More

প্রতিটি ইউনিয়নে হবে মাঠ ও উপজেলায় মিনি স্টেডিয়াম: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

ষ্টাফ রিপোর্টার,১২ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ):বাংলাদেশের খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ সংরক্ষণ এবং প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো: আমিনুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার কার্যক্রম চলছে। শুক্রবার বিকেলে শরীয়তপুরের সখিপুরের হাবিব উল্যাহ ডিগ্রি কলেজ মাঠে হাবিব উল্ল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড…

Read More

ইরাক থেকে সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা

১২ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): ইরাক থেকে সৌদি আরবের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে একটি ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন আহত ও পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব এই পাইপলাইনের ব্যবহার বাড়িয়েছে। ইরানের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেল পরিবহনের বিকল্প পথ হিসেবে পাইপলাইনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পূর্ব-পশ্চিম পাইপলাইনটি উপসাগরীয় অঞ্চলের কাছে অবস্থিত আবকাইক থেকে লোহিত সাগরের বন্দর ইয়ানবু পর্যন্ত বিস্তৃত। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রিয়াদ ও মদিনা অঞ্চলে ইস্ট-ওয়েস্ট বা পূর্ব-পশ্চিম পাইপলাইনে হামলার…

Read More

বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

১২ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ):দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি দেশের সরকারি খাদ্যশস্যের মজুত ছিল ২২ লাখ ১০ হাজার ৬৭০ মেট্রিক টন। গত ৯ সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ মেট্রিক টনে। অর্থাৎ এ সময়ে সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৮৪ মেট্রিক টন। শুধু মজুত নয়, আগে দেশে খাদ্য মজুতের ধারণ ক্ষমতা (ক্যাপাসিটি) ছিল প্রায় ২৪ লাখ মেট্রিক টন। তবে বিএনপির বিশেষ উদ্যোগে আগামী পাঁচ বছরের মধ্যে তা ৩৪ লাখ মেট্রিক টনে উন্নীত…

Read More

আমিনবাজারকে মাদকমুক্ত এবং পুলিশের এসআইয়ের হত্যাকারীদের ফাঁসীর দাবীতে মানববন্ধন অনুষ্টিত

ষ্টাফ রিপোর্টার,১২ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ):ঢাকার সাভারের আমিনবাজারে মাদকবিরোধী মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে পুলিশ সদস্য মোঃ আলতাফ হোসেন হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও গ্রেফতারকৃত এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।শুক্রবার জুমার নামাজের পর সাভারের আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এ সময় মাদকবিরোধী বিভিন্ন শ্লোগানের পাশাপাশি আলতাফ হোসেন হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে শ্লোগান দেন অংশগ্রহণকারীরা।মানববন্ধনে সভাপতিত্ব করেন আমিনবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন ফালান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিনবাজার ইউনিয়ন জামায়াতে ইসলামী বাংলাদেশের সদস্য মোঃ সাইফুদ্দিন।এ…

Read More