গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১৮ সেপ্টেম্বর ২০২৬(বিবিনিউজ): আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ। রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে ব্যারিস্টার আবদুর রাজ্জাক রচিত ‘জামায়াতে-ইসলামী : ইটস হিস্ট্রি এন্ড পলিটিক্স’- শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সম্মানিত প্যানেলিস্ট হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি আজ এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে কোনো ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। একইভাবে কোনো সমালোচনা পছন্দ না হলেই তা প্রত্যাখ্যান করাও সঠিক নয়। অন্যের মত ও সমালোচনা গ্রহণ করার মানসিকতা গণতান্ত্রিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ। ব্যারিস্টার আবদুর রাজ্জাকের বইটি তার…

Read More

এআই’র অপব্যবহার নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণে উদ্যোগের চিন্তা সরকারের

১৮ সেপ্টেম্বর ২০২৬(বিবিনিউজ): কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এআই ব্যবহার করে ডিপফেক তৈরি করে মানুষকে হয়রানিসহ নানা ধরনের অপব্যবহার, এমনকি শিশুদের লক্ষ্য করেও অপতৎপরতা চালানোর ঘটনায় সমাজে উদ্বেগ বাড়ছে। একইসঙ্গে এ নিয়ে বিশেষজ্ঞদের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, অসৎ রাজনৈতিক উদ্দেশ্যেও এআই ব্যবহার করা হচ্ছে। দেশে-বিদেশে স্বার্থান্বেষী মহল কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে মিথ্যা ও বানোয়াট সংবাদ, মতামত ও ছবি প্রচার করছে। এআইয়ের অপব্যবহার পর্যবেক্ষণের দায়িত্বে থাকা একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘আমরা আশঙ্কা করছি, এ ধরনের কর্মকাণ্ড দেশের…

Read More

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১৮ সেপ্টেম্বর ২০২৬(বিবিনিউজ): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। বৃহস্পতিবার রাতে এক্সে এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক—এই কামনা করি।’ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদির ছবি সংবলিত কার্ড প্রকাশ করে তাঁকে প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানানোর বার্তা…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার,১৮ সেপ্টেম্বর ২০২৬(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন-শীর্ষক প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। আজ অনুষ্ঠানের মধ্যদিয়ে উপাচার্য এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। একই সাথে উপাচার্য প্রয়াত ছাত্রদল নেতা শহীদুল ইসলাম তুষারের নামে যাত্রী ছাউনির উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আমরা কোনো অবস্থাতেই হিংসা, সহিংসতা কিংবা অন্যায্যভাবে কারও ওপর আঘাত বা প্রাণহানিকে সমর্থন করি না। বৈচিত্র্য ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় ঐক্য এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে সম্প্রীতি ও সততা প্রতিষ্ঠা করাই আমাদের মূল…

Read More