৪ নভেম্বর ২০২০ (বিবিনিউজ):পাবলিক বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তিতে সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে পরীক্ষা হচ্ছে না। মঙ্গলবার ভর্তি পরীক্ষা নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অডিটরিয়ামে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে সভায় সভাপতিত্ব করেন। ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সভায় বক্তারা বলেন, ‘প্রক্টরড রিমোট এক্সামিনেশন সিস্টেম’ সফটওয়্যার ব্যবহার করে বর্তমান অবস্থায় ভর্তি পরীক্ষা নেয়া ঠিক হবে না। সফটওয়্যার দিয়ে ভর্তি পরীক্ষা নেয়ার মতো সক্ষমতা দেশে এখনো তৈরি হয়নি। এই সফটওয়্যার…
Read MoreDay: November 4, 2020
ভোট গণনা বন্ধ করা নিয়ে ট্রাম্পের বক্তব্য নজিরবিহীন
৪ নভেম্বর,২০২০(বিবিনিউজ ডেস্ক):ভোট গণনা বন্ধ করা নিয়ে ট্রাম্পের বক্তব্যকে আপত্তিজনক, নজিরবিহীন ও ভুল বলে অবিহিত করেছেন বাইডেনের নির্বাচন প্রচারের পরিচালক জেন ও’ম্যালি ডিলন। নির্বাচনে জালিয়াতির প্রসঙ্গে তুলে নির্বাচনের ভোট গণনা বন্ধে সুপ্রিমকোর্টে আপিল করা নিয়ে মন্তব্য করার পরই জেন ও’ম্যালি ডিলন এই বিবৃতি দিলেন। জেন ও’ম্যালি ডিলন বলেছিলেন, এটি আপত্তিজনক। কারণ আমেরিকান নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করার নগ্ন প্রচেষ্টা এটি। এটি নজিরবিহীন। কারণ আমাদের ইতিহাসের আগে আমেরিকার কোনো প্রেসিডেন্ট আমেরিকানদের জাতীয় নির্বাচনের জন্য কণ্ঠস্বর ছিনিয়ে নেয়ার চেষ্টা করেননি। তিনি আরও বলেন, এটি ভুল। কারণ এটি হবে না। গণনা বন্ধ হবে…
Read Moreবড় ব্যবধানে জিততে চলেছি
৪ নভেম্বর ২০২০(বিবিনিউজ):মার্কিন নাগরিকেরা রায় দিয়ে দিয়েছেন। এখন নখ কামড়ানো সময় পার করছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। ভোট গণনা চলছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো নির্বাচনের ফলাফলের পূর্বাভাস দিতে শুরু করেছে। তাতে ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। চূড়ান্ত ফলাফল নির্ভর করছে কয়েকটি ব্যাটলগ্রাউন্ড রাজ্যের ওপরে। কিন্তু ব্যাপক মেইল ভোটের কারণে চূড়ান্ত ফল ঘোষণায় দেরি হতে পারে। তাতে নির্বাচনে জেতার আশা ছাড়ছে না কোনো পক্ষ। জো বাইডেন বলছেন, তিনিই জিততে চলেছেন। ট্রাম্প বলছেন, তিনি বড় জয়ের আশা করছেন। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, পেনসিলভানিয়া, জর্জিয়া, মিশিগানের মতো রাজ্যগুলোর ফলাফলের…
Read Moreঅভিনেতা অপূর্ব করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে
৪ নভেম্বর ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন টেলিভিশন তারকা জিয়াউল ফারুক অপূর্ব। তিন দিন কাঁপুনিসহ জ্বর ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে তাঁর কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। ফল হাতে পেলে জানা যায়, তিনি কোভিড-১৯ পজিটিভ। গতকাল মঙ্গলবার শারীরিক অবস্থা বেশি খারাপ হলে তাঁকে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক শিহাব শাহীন।শিহাব শাহীন জানান, শারীরিক অবস্থা খারাপ হলে অপূর্বকে আইসিইউ রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা। সেখানেই তাঁকে সেবা দেওয়া হচ্ছে। শিহাব শাহীন বলেন, ‘গতকাল রাতে অপূর্বর কয়েকটি টেস্ট করা…
Read Moreবাংলায় আদালতের রায় লেখার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
৪ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আদালতের রায় বাংলায় লেখার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনে এ ক্ষেত্রে ট্রান্সলেটর নিয়োগ দানের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিচার বিভাগের প্রতি আহবান জানিয়েছেন।তিনি বিচারাধীন মামলাগুলোর দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণে বিচারক এবং আইনজীবীদের প্রতি আহবান জানান।প্রধানমন্ত্রী বলেন,‘রায় যদি কেউ বাংলায় লিখতে না পারেন,ইংরেজীতে লেখেন কোন আপত্তি নেই। কিন্তু সেই রায়টা বাংলায় ট্রান্সলেশন করে যেন প্রচার হয় সে ব্যবস্থাটা করে দিতে হবে।’তিনি বলেন, আমাদের দেশে মামলার রায়গুলো ইংরেজীতে দেওয়া হয়। অনেকে সেই রায়টা বুঝতে না পারায় আইনজীবীরা যেভাবে বোঝান সেভাবে তাদের বুঝতে…
Read Moreসাভারে ট্রাক চাপায় নিহত ১
ষ্টাফ রিপোর্টার, ৪ নভেম্বর(বিবিনিউজ):সাভারে ট্রাক চাপায় রুহুল মিয়া (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক রুহুল মিয়াকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ঐ যুবক নিহত হয়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত…
Read Moreসাভারে ভারতীয় ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪
ষ্টাফ রিপোর্টার,০৪ নভেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারে ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪।বুধবার সকালে সাভারের হেমায়েতপুরে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব -৪। র্যাব জানায়, সাভারের হেমায়েতপুরে সকালে মাদক ব্যবসায়ী গোলাম রাব্বানী,আমির হামজা ও আফতাব তামিম ২০ বোতল ভারতীয় ফেনসিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবিষয়ে র্যাব এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন,আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে…
Read Moreদেশে উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি ষড়যন্ত্র করেছে: ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার, ৪ নভেম্বর,২০২০(বিবিনিউজ):বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি এখনো দেশে নানা মুখী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি নেতাকর্মীরা আন্দোলনে ব্যর্থ হয়ে তারা ঝিমিয়ে পড়েছে।আলোচনা সভায় এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেনসহ স্থানীয় আওয়ামী…
Read More