২২ নভেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত রোগী, শনাক্তের হার ও মৃত্যু—সবই বেড়েছে। এই সময় ২ হাজার ৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৩৮ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (আজ সকাল আটটা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৮৭০টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬০ জনের। দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৬ হাজার…
Read MoreDay: November 22, 2020
গোল্ডেন মনিরের বিরুদ্ধে তিনটি মামলা করেছে র্যাব
২২ নভেম্বর ২০২০(বিবিনিউজ):অবৈধ অস্ত্র, মাদক ও বৈদেশিক মুদ্রা রাখার অভিযোগে মনির হোসেন ওরফে ‘গোল্ডেন’ মনিরের বিরুদ্ধে তিনটি মামলা করেছে র্যাব।রাজধানীর বাড্ডা থানায় আজ রোববার সকালে র্যাব বাদী হয়ে মামলাগুলো দায়ের করে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম বলেন, অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মনিরের বিরুদ্ধে মামলা তিনটি হয়েছে।মনিরকে আজই আদালতে উপস্থাপন করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানান ওসি পারভেজ ইসলাম। গতকাল শনিবার র্যাব রাজধানীর মেরুল বাড্ডায় অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার করে। র্যাবের ভাষ্য, মনির অবৈধ উপায়ে এক হাজার কোটি টাকার বেশি সম্পদের মালিক হয়েছেন। নব্বইয়ের…
Read Moreটিঅ্যান্ডটি কলোনিতে আগুন
২২ নভেম্বর ২০২০(বিবিনিউজ):বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে আগুন লেগেছে। আজ রোববার বেলা তিনটার দিকে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছেছে। সেখান এখন ৬টি ইউনিট কাজ করছে। বনানীর আনসার ক্যাম্প ও কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি কলোনি অবস্থিত। এরশাদ হোসেন বলেন, এখন পর্যন্ত আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাও বোঝা যাচ্ছে না। পরে জানা যাবে।
Read Moreপ্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আশুলিয়ার ধর্ষক গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার,২২ নভেম্বর ২০২০(বিবিনিউজ):রাজধানীর উত্তরায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আশুলিয়ার এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ঐ ধর্ষণকারীর নাম সালাউদ্দিন শাওন (৫০)। সে আশুলিয়ার মৃত আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানায়, আশুলিয়া বাজারে রড সিমেন্টের ব্যবসা করার সুত্রে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে পরিচয় হয় সালাউদ্দিন শাওনের। পরে বিভিন্ন অজুহাতে নারীর কাছ থেকে চার লক্ষ টাকা ধার নেন সালাউদ্দিন শাওন। ঐ নারী পাওনা টাকার জন্য চাপ দিলে সালাউদ্দিন শাওন গত কয়েকদিন আগে উত্তরার কালিয়ারটেক এলাকায় নিজ ভাড়া বাড়িতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে । এর পর ঐ নারীকে মানসিক…
Read Moreপৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় ৩ জনের লাশ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার, ২২ নভেম্বর,২০২০(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় দুই জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া অন্য আরেকটি ঘটনায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।এলাকাবাসী জানায়,সাভারের আমিনবাজার ইউনিয়নের দৌবারই গ্রামের আনছার আলীর ছেলে মামুন মিয়া (২৫) গাড়ির ইলেকটিক মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। । গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার প্রতিবেশী আখিলের একটি গাড়ি মেরামত করার জন্য যন্ত্রাংশ কেনার মামুন মিয়াকে পচিশ’শ টাকা দেন আখিল। পরে গাড়ির যন্ত্রাংশ কিনতে একটু দেরি হওয়ায় গতকাল আখিল ও তার লোকজন ইলেকটিক মিন্ত্রী মামুন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে কাউন্দিয়ার পাঁচকানী এলাকায় নিয়ে আখিল,তার সহযোগী জাহিদ…
Read Moreএকদিনে বিশ্বজুড়ে করোনা সংক্রামনের সংখ্যা বেড়েছে সাড়ে ৬ লাখের কাছাকাছি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
২২ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ ডেস্ক) : গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪১ হাজারেরও বেশি বেড়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৭২ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র প্রতিদিনে এ তথ্য উল্লেখ করা হয়।সূত্র মতে, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ১৮ জন। মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৮ হাজার। গত ২৪ ঘন্টায় সংক্রমণের সংখ্যা বেড়েছে ৬ লাখ ৪১ হাজার ৬৬৯ জন। মৃতের সংখ্যা বেড়েছে ১১ হাজার ৭৫২ জন।এর মধ্যে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের মোট সংখ্যা…
Read Moreবিএনপি আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: সেতুমন্ত্রী
২২ নভেম্বর ২০২০ (বিবিনিউজ):স্বাধীনতার ইতিহাস বিকৃতি করাকেই বিএনপি তাদের গণতন্ত্র মনে করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সকালে কক্সবাজার জেলার বাংলাদেশ নৌবাহিনী শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়কের নির্মাণ প্রকল্পের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। সম্প্রতি বাসে আগুন দেওয়ার পর বিএনপি আবার জ্বালাও পোড়াও রাজনীতিতে ফিরে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘অপরাজনীতির জন্য জনগণ তাদের আন্দোলনে সাড়া না দেওয়ায় তারা আবার প্রতিশোধ নিতে আগুন…
Read Moreকরোনা টিকার সম্ভাব্য দাম জানাল মডার্না
২২ নভেম্বর ২০২০ (বিবিনিউজ):করোনাভাইরাসের টিকা আবিষ্কারে কাজ করছে মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান মডার্না। তাদের তৈরি করোনা টিকা ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর বলে জানিয়েছিল। এবার তাদের টিকার দাম সম্পর্কে ধারণা দিলো এ প্রতিষ্ঠানটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টেফানি ব্যানসেল জার্মান সাপ্তাহিক সাময়িকী ওয়েল্ট অ্যাম সোনট্যাগকে জানিয়েছেন, তাদের উৎপাদিত করোনা টিকা কোনো দেশের সরকার কিনতে চাইলে প্রতি ডোজ ভ্যাকসিনের দাম রাখা হবে ২৫ থেকে ৩৭ ডলার। বাংলাদেশি টাকায় যার ম্ল্যূ হবে ২১০০ থেকে ৩১০০ টাকা। তিনি বলেন, ‘আমাদের টিকার খরচ ফ্লুর টিকার মতোই…
Read Moreবর্তমান সরকার দেশে ব্যাপক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলায় অর্থনীতি সচল রয়েছে : প্রধানমন্ত্রী
২২ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারে এসে সারাদেশে ব্যাপক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে সমর্থ হয়েছে বলেই এখনও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে আসার পর আমরা সারাদেশে যোগাযোগের ব্যাপক নেটওয়ার্ক গড়ে তুলেছি। যার ফলে, আজকে আমাদের অর্থনীতির চাকা অনেক সচল।’তিনি দৃঢ় কন্ঠে বলেন, ‘আরো অনেক কাজ আমরা শুরু করেছি সেগুলোও সম্পন্ন করবো, ইনশাল্লাহ।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে মাগুরা, নারায়ণগঞ্জ এবং যশোরে তিনটি সেতু এবং পাবনায় একটি স্বাধীনতা চত্বরের উদ্বোধন কালে একথা বলেন।তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ…
Read Moreতিনটি সেতু ও স্বাধীনতা চত্বরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২২ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণে মাগুরা, নারায়ণগঞ্জ এবং যশোরে তিনটি সড়ক সেতু এবং পাবনায় একটি স্বাধীনতা চত্বরের উদ্বোধন করেছেন।প্রধানমন্ত্রী আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্মিত প্রকল্পগুলোর উদ্বোধন করেন।সেতু উদ্বোধনকালে শেখ হাসিনা বলেন, ‘এই তিনটি সেতু মহম্মদপুর, রূপগঞ্জ এবং অভয়নগরবাসীর জন্য মুজিববর্ষের উপহার।’প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলোর উদ্বোধন করেছেন সেগুলো হচ্ছে : মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন মধুমতি নদীর উপর এলাংখালী ঘাটে ৬০০ দশমিক ৭০ মিটার দীর্ঘ শেখ হাসিনা সেতু, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন মুড়াপাড়া ফেরিঘাট রাস্তায় শীতলক্ষ্যা নদীর…
Read More