তৃতীয় ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান ও তিনশ’ উইকেট শিকার করলেন সাকিব

২৮ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : তৃতীয় খেলোয়াড় হিসেবে টি-টুয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে ৫হাজার রান ও বল হাতে তিনশ উইকেট শিকারের কীর্তি গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলমান বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের পঞ্চম ম্যাচে আজ গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ৩ রান করেন জেমকন খুলনার হয়ে খেলতে নামা সাকিব। এর ফলে টি-টুয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রান ক্লাবের সদস্য হন সাকিব।আর আগ থেকেই বল হাতে এই ফরম্যাটে সাকিবের ঝুলিতে ছিলো ৩৫৫ উইকেট। ফলে বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই নজির গড়লেন সাকিব।সাকিবের আগে এমন কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল। ব্রাভো…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল আরও ৩৬ জনের

৮ নভেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) করোনায় সংক্রমিত ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৫৮০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। দেশে…

Read More

সাভারে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার, ২৮ নভেম্বর,২০২০(বিবিনিউজ):শুক্রবার ঢাকার সাভারে করোনা কালে স্বাস্থ্য বিধি মেনে চলা এবং করনীয় শীর্ষক আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ, এ হোপের নির্বাহী পরিচালক শেখ বাশার, উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক রমজান আহমেদ, ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মহাসচিব সোনাম উদ্দিন সোহেল, সাংবাদিক আজিম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আসলাম হোসেনসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তোফায়েল হোসেন তোফাসানি।ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় এক…

Read More

সাভারে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস শ্রমিক আটক

ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):সকালে সাভারের উলাইলের কর্ণপাড়া এলাকার ভাড়া বাড়ি থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক ধর্ষণকারীর নাম নাহিদ মিয়া (৩০) সে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার রুটি গ্রামের ইয়াসিন আলীর ছেলে।পুলিশ জানায়,ধর্ষণের শিকার ওই নারী সাভারের মজিদপুর ভাড়া বাড়িতে থেকে উলাইলের কর্ণপাড়া এলাকায় ডেনিটেক্স গার্মেন্টস চাকুরী করতেন। পরে সেখা নাহিদ মিয়া নামের আরেক পোশাক শ্রমিকের সাথে তার পরিচয় হয়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই গার্মেন্টস ওই নারীকে বিভিন্ন স্থানে নিয়ে একাধীকবার ধর্ষণ করে আসছিলো। পরে আবারও আজ সকালে ওই নারীকে ধর্ষণ করলে ওই নারী সাভার মডেল থানায় ধর্ষণকারীকে প্রধান…

Read More

বোমা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার, ২৮ নভেম্বর ২০২০(বিবিনিউজ):রাজধানীর দারুসসালাম এলাকা থেকে বোমা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তাদেরকে আটক করা হয়। র‌্যাব-৪ জানায়, রাতে দারুসসালাম এলাকায় অভিযান অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জামদিসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাজ থেকে ১০০ পিস ইয়াবা তিনটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। আটক দুই মাদক ব্যবসায়ী হলো আউয়াল হোসেন (৩২) ও সোলাইমান মিয়া (২৮)। অন্যদিকে চারশ’ পিস ইয়াবাসহ সাভার থেকে ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা…

Read More

পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় থেকে ৪ জনের লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার, ২৮ নভেম্বর ২০২০(বিবিনিউজ):সাভার ও আশুলিয়ায় পৃথক স্থান থেকে চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতে সাভারের কলমা এলাকার নিজ ঘরে এক স্কুল ছাত্রীর লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অন্যদিকে আশুলিয়ার কাঠগড়া পুকুরপাড় এলাকার ক্রসওয়্যার গার্মেন্টস থেকে ফারজানা নামের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শ্রমিক কারখানার সাত তলার ছাদ থেকে পড়ে রহস্য জনক ভাবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।…

Read More