ষ্টাফ রিপোর্টার, ২৮ নভেম্বর,২০২০(বিবিনিউজ):শুক্রবার ঢাকার সাভারে করোনা কালে স্বাস্থ্য বিধি মেনে চলা এবং করনীয় শীর্ষক আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ, এ হোপের নির্বাহী পরিচালক শেখ বাশার, উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক রমজান আহমেদ, ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মহাসচিব সোনাম উদ্দিন সোহেল, সাংবাদিক আজিম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আসলাম হোসেনসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তোফায়েল হোসেন তোফাসানি।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে ডাক্তার দেখানো এবং ঔষধ বিতরণ করা হয়। ক্যাম্পের আয়োজন করে সংবাদ সংস্থা সিএনআই নিউজ। এতে সহযোগীতা করেছে মেডিমেইড, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পল্লী চিকিৎসকদের বিভিন্ন সংগঠন।
সাভারে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত
