১৬ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):আওয়ামী লীগে কোন সন্ত্রাস ও চাঁদাবাজের জায়গা নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে সাভার উপজেলা পরিষদের হল রুমে উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, বর্তমানে সাভার উপজেলার আইনশৃঙ্খলা ভালো হয়েছে। গার্মেন্টস মালিকরা নিরাপদে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমিসহ আরো অনেকে।
