৮৩ রানে এগিয়ে বাংলাদেশ

২৮ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):চট্টগ্রামে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে ৮৩ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলায় তাইজুলের বাঁহাতি ঘূর্ণিতে প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৩০ রান করেছিলো স্বাগতিকরা। ফলে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ। স্পিনার তাইজুল ইসলাম একাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের ইনিংস। সাত উইকেট নিয়েছেন তিনি। এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আফ্রিদির তোপে ১ রান তুলতেই মাঠ ছাড়েন সাদমান। এক বল পরেই ‘ডাক’ মেরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। সাদমান-শান্তর পর দুই বলের বেশি টেকেনি…

Read More

নতুন ধরন ওমিক্রন নিয়ে সব বন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তা

২৮ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের কয়েকটি দেশে শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে দেশের সব বন্দরে সতর্কবার্তা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আজ রোববার এ কথা জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, বন্দরগুলোয় নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়। দক্ষিণ আফ্রিকা ছাড়াও বতসোয়ানা, ইসরায়েল, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি ও ইতালিতেও নতুন এ ধরনের সন্ধান মিলেছে। ডব্লিউএইচও করোনার নতুন ধরনের নাম দিয়েছে ‘ওমিক্রন’। ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে সংস্থাটি। ধারণা করা হচ্ছে, করোনার আগের…

Read More

সাভারে স্বামীকে গরম তেলে ঝলসে দিলো স্ত্রী

২৮ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে স্বামীর শরীরে গরম তেল ঢেলে ঝলসে দিয়েছেন স্ত্রী। এ অবস্থায় ১০ দিন স্বামীকে ঘরেই রাখেন পাষণ্ড স্ত্রী। অবশেষে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে পুলিশ। রোববার (২৮ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকার মুক্তার আলীর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে, গত ১৯ নভেম্বর রাত দেড়টার দিকে স্বামী আমিনুলের শরীরে গরম তেল ঢেলে দেয় স্ত্রী ফরিদা। ভুক্তভোগী স্বামী আমিনুল ইসলাম (৩৩) ফরিদপুর জেলার বালিয়াডাঙ্গী থানার রতনাই বাঘা গ্রামের মো. হাশেম আলীর ছেলে। তিনি সাভারের ভরারী ডাড…

Read More

মাঝপথ থেকেই দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

২৮ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সংক্রমণ নিয়ে উদ্বেগজনক অবস্থার কারণে সুইজারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশে যাত্রা করে মাঝপথ থেকেই অন্য ফ্লাইটে দেশে ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।আজ রোববার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বিশ্বব্যাপী আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এবং এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে শনিবার রাতে সুইজারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশে রওয়ানা দিয়েও দুবাই থেকেই ভিন্ন আরেকটি ফ্লাইটে রাত ১১টায় দেশে ফিরে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাহিদ মালেক খুব…

Read More

বিনিয়োগ শীর্ষ সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২৮ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বিশ্বের বিনিয়োগকারীদের মধ্যে নতুন বাংলাদেশকে তুলে ধরার উদ্দেশ্যে রাজধানীতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২১ উদ্বোধন করেছেন।তিনি তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ‘রেডিসন ব্লু’ হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, ‘বিশ্বের বিনিয়োগকারীদের মধ্যে নতুন বাংলাদেশকে তুলে ধরাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য’।তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির নতুন মুখ এখনও বিশ্বের অনেকের কাছেই অজানা এবং বিনিয়োগ প্রচার কর্মসূচি তাদের অর্থনীতি…

Read More

কেরানীগঞ্জে ট্রাক চাপায় বউ-শাশুড়ী নিহত, আহত শিশু

২৮ নভেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক ): ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাশুড়ী ও গৃহবধূসহ ২জন নিহত ও এ ঘটনায় এক শিশু কন্যা আহত হয়েছে।নিহতরা হলেন- রূপবানু(৬০), তার ছেলের বউ মৌসুমী (২৭) এ ঘটনায় শিশু মোহনা (৮) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতদের বাড়ী দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের নোয়ার্দা গ্রামে। শনিবার দুপুরে হাসনাবাদ বিআরটিএ সামনে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী পিকআপের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নিকটাত্মীয় সোহেল জানায় আমার বোনের শাশুড়ী ও মেঝ জা শিশু সন্তান মোহনাকে নিয়ে মিটফোর্ড হাসপাতালে করোনার টিকা দেয়ার জন্য গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে হাসনাবাদে সিএনজি…

Read More

যুক্তরাজ্যে করোনার ‘ওমিক্রন’ ধরনে দু’জন আক্রান্ত

২৮নভেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক ): ব্রিটেন শনিবার করোনার নতুন ধরন ওমিক্রনে দ’ুজনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। দু’জনেরই দক্ষিণ আফ্রিকা ভ্রমণের ইতিহাস রয়েছে।এর ফলে ব্রিটেন ওই অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা আরো বিস্তৃত করেছে।সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, গতরাতে জিনোম সিকোয়েন্সিং করে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা দু’জনের শরীরে বি.ওয়ান.ওয়ান ৫২৯ (ওমিক্রন) নামের কোভিড-১৯ নিশ্চিতভাবে শনাক্ত করেছে।এতে আরো বলা হয়, দু’জনেরই দক্ষিণ আফ্রিকায় সফরের ইতিহাস রয়েছে।কর্মকর্তারা জানান, শনাক্ত দু’জনের একজন নটিংহাম শহরের, অন্যজন লন্ডনের পূর্বাঞ্চলীয় চেমসফোর্ডের।স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিড বলেন, আমরা খুব দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের বিচ্ছিন্ন করেছি। এই সংক্রমিতদের সংস্পর্শে কারা এসেছিল তাদের…

Read More

‘ওমিক্রন’ মোকাবিলায় বাংলাদেশ সতর্ক রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২৮নভেম্বর ২০২১(বিবিনিউজ ): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সম্প্রতি আফ্রিকাসহ ইউরোপের কিছু দেশে ছড়িয়ে পড়া ‘ওমিক্রন’ নামক করোনার নতুন একটি ভ্যারিয়েন্ট বিষয়ে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় অবগত রয়েছে এবং স্বাস্থ্য বিশেষঞ্জদের পরামর্শ নিয়ে এ বিষয়ে করণীয় প্রয়োজনীয় ব্যবস্থাসমূহ ও গ্রহণ করা হচ্ছে।আজ শনিবার দুপুরে এক অডিও বার্তায় তিনি এ সব কথা জানিয়েছেন।সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় বিশেষ অধিবেশন’ এ অংশ নিতে যাত্রার প্রাক্কালে জাহিদ মালেক এই অডিও বার্তা প্রদান করেন।তিনি বলেন, এই ভাইরাসটি করোনার অন্যান্য ভ্যারিয়েন্ট এর তুলনায় কিছুটা বেশি আগ্রাসী হলেও দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এটি…

Read More

খুলনায় নৌকা প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা

২৮নভেম্বর ২০২১(বিবিনিউজ ):খুলনার তেরখাদা উপজেলার মধুপুরে নির্বাচনী সহিংসতায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম বাবুল শিকদার (৩৮)। তিনি আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. মহসিনের সমর্থক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনী বিরোধে শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে খুলনার তেরখাদা উপজেলাধীন মধুপুর ইউনিয়নের কুলাপাটগাতি গ্রামের বাবুল শিকদারকে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেনের লোকজন হাতুড়িসহ ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত বাবুল শিকদারকে মুমূর্ষু অবস্থায় এলাবাসী উদ্ধার করে, খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ভোর ৬টা ১৫…

Read More

১ হাজার ইউপি ও ১০ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

২৮নভেম্বর ২০২১(বিবিনিউজ ): ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে দেশের ১ হাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ১০টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে।তৃতীয় ধাপের এ ভোট আজ সকাল ৮টায় শুরু হয়েছে, বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।এবার ৩৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া প্রতিটি ইউপিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।ভোটকেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকেই নারী ও পুরুষ ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। তবে ভোটারদের মধ্যে মহিলা ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। প্রতিটি কেন্দ্রে মহিলা ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।এদিকে…

Read More