বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠ হবে না :ডাকসুর সাবেক ভিপি নুর

স্টাফ রিপোর্টার,৫ নভেম্বর ২০২১(বিবিনিউজ):বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠ হবে না তাই এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ অংশ নেবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এসময় আরও বলেন,জাতিসংঘের তত্ত্বাবধানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনে তাদের দল অংশ গ্রহণ করবে ও তিন’শ আসনে প্রার্থী…

Read More

ধর্মঘটের প্রতিবাদে সাভারে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,৫ নভেম্বর ২০২১(বিবিনিউজ): জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সাভারে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ‘ধর্মঘটে’ আটকে পড়ার প্রতিবাদে এবার নিজেরাই মহাসড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা।তাদের আকস্মিক এ কর্মসূচিতে যোগ দেয় রাষ্ট্রয়ত্ত সাত ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীরা।পরে একে একে তাদের সাথে একাত্মতা জানায় সাধারণ সড়ক ব্যবহারকারীরাও।জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন শ্রমিক-মালিকদের ডাকা ধর্মঘটে কলেজ ভর্তিচ্ছু এবং নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীরা সকাল থেকেই বিপাকে পড়েন।যানবাহন সংকটে আটকে পড়া কলেজ ভর্তিচ্ছু এবং নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীরা ক্ষোভে ফেটে পড়ে…

Read More

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাভার সেনানিবাসে মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার,৫ নভেম্বর ২০২১(বিবিনিউজ):জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেলার আয়োজন করেছে সাভার সেনানিবাস। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে সেনানিবাসের ১১ বীর ইউনিটের মাঠে এ মেলার উদ্বোধন করেন সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। মেলায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ছবি প্রদর্শনের পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন লেখা ও আলোকচিত্র প্রদর্শনী করা হয়। বাংলাদেশের লোকজ ও সংস্কৃতিকে তুলে ধরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। পরে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

Read More