সাভারে এনসিপির পথসভায় ককটেল বিস্ফোরণ,সন্দেহজনক আটক ২

ষ্টাফ রিপোর্টার,৭ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকার সাভারে জাতীয় নাগরিক পাটির ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশস্থলে ভয়াবহ ককটেল হামলার ঘটনা ঘটেছে। জুলাই অভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করতেই পরিকল্পিত ভাবে এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।সোমবার রাত নয়টা। সাভার থানা রোডের তরাপুর ঈদগাহ মাঠে চলছিল এনসিপির পথ সমাবেশ। বক্তব্য রাখছিলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। ঠিক তখনই এক বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মঞ্চ লক্ষ্য করে চালানো হয় ককটেল হামলা। মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে যায় সমাবেশ, শুরু হয় দৌড়াদৌড়ি।…

Read More

রাজনীতিতে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতি বন্ধের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ষ্টাফ রিপোর্টার,৩০ জুন (বিবিনিউজ):দেশের রাজনীতিতে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতি বন্ধের দাবিতে সাভারের মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল গুপ্ত রাজনীতি শুরু করে জনগণকে বিভ্রান্ত করছে। সোমবার বিকেলে ঢাকার সাভার মডেল মসজিদ প্রাঙ্গণে ‘সুস্থ ধারার রাজনীতি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা যুবদল। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এ সময় বক্তারা অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর…

Read More

নবগঠিত কমিটি সাভার পৌর ছাত্রদলের আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ

শেখ এ কে আজাদ, সাভার,২০ জুন ২০২৬ (বিবিনিউজ ):বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে শুভেচ্ছা জানিয়ে নবগঠিত সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাভারের ইয়ামিন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাভার নিউ মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু,…

Read More

সাভার দলিল লেখক সমিতি নির্বাচন: কোষাধ্যক্ষ পদে লড়ছেন কবির হোসেন

শেখ এ কে আজাদ,সাভার,১৭ মে, ২০২৬ (বিবিনিউজ) :সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন-২০২৬ এ কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ কবির হোসেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ আবু জাফর। ২৬৮ জন ভোটারের এই নির্বাচনে কোষাধ্যক্ষ পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সমিতির আয়-ব্যয়ের হিসাব ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্ব এই পদের। মোঃ কবির হোসেন সাভার-আশুলিয়া এলাকায় পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে দলিল লেখক পেশায় যুক্ত থেকে তিনি দলিল লেখকদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন। নির্বাচিত হলে সমিতির আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ, তহবিলের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সদস্যদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ভোটারদের প্রত্যাশা,…

Read More

সাভার দলিল লেখক সমিতি নির্বাচন: কার্যকরী সদস্য পদে লড়ছেন সুকুমার সাহা কমল

শেখ এ কে আজাদ,সাভার,১৭ মে, ২০২৬ (বিবিনিউজ) : আসন্ন সাভার দলিল লেখক কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ এ কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন সুকুমার সাহা কমল। সমিতির সার্বিক উন্নয়ন ও সেবা করার প্রতিশ্রুতি নিয়ে তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। তিনি সদস্যদের উদ্দেশে বলেছেন, “আপনার মূল্যবান ভোট দিয়ে সমিতির সার্বিক উন্নয়ন ও সেবা করার সুযোগ দিন।” এই প্রচারণা চালাচ্ছে সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সকল সম্মানিত সদস্যবৃন্দ। উল্লেখ্য, সমিতির ভোটগ্রহণ আগামী ১৯ মে ২০২৬ তারিখে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

Read More

সাভার দলিল লেখক সমিতি নির্বাচন: সভাপতি পদে ব্যাপক প্রচারনায় আফছার উদ্দিন

শেখ এ কে আজাদ,সাভার,১৬ মে, ২০২৬ (বিবিনিউজ) : সাভার দলিল লেখক কল্যান সমিতি নির্বাচন-২০২৬ এ সভাপতি পদে ব্যাপক গনসংযোগ করছেন মোঃ আফছার উদ্দিন। দীর্ঘদিনের পরিচিতি ও সংগঠনিক অভিজ্ঞতার কারণে তিনি ভোটারদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। মোঃ আফছার উদ্দিন ১৯৭৮ সাল থেকে দলিল লেখকের কাজের সাথে যুক্ত। ১৯৮৪ সাল থেকে সরকার অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক হিসেবে সাভার ও আশুলিয়া এলাকায় সুনামের সাথে কাজ করছেন। ১১৯০ সাল থেকে তিনি সাভার দলিল লেখক কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক পদে বারবার নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক পদে তিনবার নির্বাচিত প্রতিনিধি হিসেবে দলিল লেখকদের স্বার্থ রক্ষায় কাজ করেছেন।…

Read More

সাভার পৌর ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সুলতান শেখ পরিচয় ১৭ বছরের ‘পরিষ্কার কর্মী’ হিসেবে

শেখ এ কে আজাদ,সাভার১৬ মে, ২০২৬ (বিবিনিউজ) :কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সুলতান শেখ। নির্বাচনের আগেই তিনি নিজেকে তুলে ধরছেন ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসেবে। নির্বাচনে অংশ গ্রহনের করার লক্ষে তিনি এলাকার সাধারন জনগন ও বিশিষ্ট নাগরিকদের সাথে দেখা সাক্ষাত করছেন। তার এ মহতী পরিস্কার পরিচ্ছন্ন কাজের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন জনস্বার্থে।অঙ্গীকারসমূহ: উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও পরিষ্কার ওয়ার্ড গড়ে তোলা মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠন ন্যায়বিচার ও নাগরিক অধিকার নিশ্চিত করা অসহায় দরিদ্র মানুষের জন্য কলোনি প্রকল্প স্থাপন করা দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।…

Read More

সাভার ডেইরীফার্ম ওয়ার্কসম্যান ইউনিয়নের নির্বাচন আগামীকাল ,২ পদের লড়াইয়ে ৪ প্রার্থী, কমিশনার ৭ জন

ষ্টাফ রিপোর্টার,১৩ মে, ২০২৬ (বিবিনিউজ) : ছানোয়ার হোসেন শামিম, ঢাকার সাভারে অবস্থিত কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের ‘সাভার ডেইরীফার্ম ওয়ার্কসম্যান ইউনিয়ন’-এর দ্বি-বার্ষিক নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচন ঘিরে ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রধান নির্বাচন কমিশনার মোঃ রকিবুজ্জামান জানান, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৮৩ জন। ১১টি পদের মধ্যে ৯টি পদে প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন বাকি সভাপতি এবং সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক এই দুটি পদে চার প্রার্থীর…

Read More

সাভারে স্মরণ সভায় ৫ এমপি

৭মে, ২০২৬ (বিবিনিউজ ): ঢাকার সাভার পৌর বিএনপি’র প্রয়াত সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। ঢাকা ১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, সুলতানা আহাম্মেদ এমপি, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন । এসময়…

Read More

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ

৯ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় নির্বাচন ও গণভোট চলাকালে সুনির্দিষ্ট কয়েকজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ সীমানার ভেতরে প্রবেশ করতে পারবেন না। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, কেবল তিনটি ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্তরা মোবাইল ফোন…

Read More