শেখ এ কে আজাদ,সাভার,১৭ মে, ২০২৬ (বিবিনিউজ) :সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন-২০২৬ এ কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ কবির হোসেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ আবু জাফর।
২৬৮ জন ভোটারের এই নির্বাচনে কোষাধ্যক্ষ পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সমিতির আয়-ব্যয়ের হিসাব ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্ব এই পদের।
মোঃ কবির হোসেন সাভার-আশুলিয়া এলাকায় পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে দলিল লেখক পেশায় যুক্ত থেকে তিনি দলিল লেখকদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
নির্বাচিত হলে সমিতির আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ, তহবিলের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সদস্যদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ভোটারদের প্রত্যাশা, কোষাধ্যক্ষ পদে জয়ী প্রার্থী যেন স্বচ্ছ হিসাব, নিয়মিত অডিট রিপোর্ট এবং সমিতির তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করেন।
স্থানীয় সদস্যদের মতে, এবার কোষাধ্যক্ষ পদে অভিজ্ঞতা ও সততার ভিত্তিতে ভোটাররা প্রার্থী বেছে নেবেন।
উল্লেখ্য, সাভার দলিল লেখক কল্যাণ সমিতির ভোটগ্রহণ আগামী ১৯ মে ২০২৬, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
