সাভার,স্টাফ রিপোর্টার,২৫ মে ২০২৬ (বিবিনিউজ ): ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ধামরাই উপজেলায় ৬৮০ জন পরিবারের মাঝে ২৫০০ টাকা করে বিতরণ করা হয় । টাকা বিতরণ অনুষ্ঠানে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ ধামরাই আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন। ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক
ধানরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একে এম মোহিতুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই।
