যুবসমাজকে দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিটি জেলায় দেওয়া হবে এআই প্রশিক্ষণ : সাভারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শেখ এ কে আজাদ,সাভার ,২০ মে, ২০২৬ (বিবিনিউজ ): যুবসমাজকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার তরুণ প্রজন্মের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় যুবকদের প্রস্তুত করতে প্রতিটি জেলার যুব প্রশিক্ষণ সেন্টারে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।​আজ (বুধবার) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত ‘যুব সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ​স্বাধীন মত প্রকাশ ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান। ​প্রতিমন্ত্রী বলেন, “দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা…

Read More

শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করুন: সমাজকল্যাণ মন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,২০ মে, ২০২৬ (বিবিনিউজ ): সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,”শেখ হাসিনার বুকে সাহস থাকলে দেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করুন এবং আইনের মুখোমুখি হোন। তাহলে বুঝবো তিনি কেমন বাপের বেটি। আমরাও এটিই চাই।”আজ বুধবার (২০ মে) ঢাকার সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় ‘বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প এলাকা পরিদর্শন ও পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, “উনি যেভাবে পালিয়ে গেছেন, এরপর তিনি কীভাবে…

Read More

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

২০ মে, ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, ‘শৃঙ্খলার সামান্য ঘাটতিও জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে।’ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার-ভিডিপি ভবিষ্যতে একটি প্রযুক্তিনির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য ‘চেইন অব…

Read More