৩ মে, ২০২৬ (বিবিনিউজ ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় দর্শন বিভাগ ৪ রানে অর্থনীতি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আজ সকালে কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। খেলায় টসে জিতে অর্থনীতি বিভাগ দর্শন বিভাগকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। দর্শন বিভাগ ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৩ রান করে। জবাবে অর্থনীতি বিভাগ ১৯.৪ ওভারে ১১৯ রান করে অলআউট হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ…
Read MoreDay: May 3, 2026
জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী
৩ মে, ২০২৬ (বিবিনিউজ ):জনপ্রশাসনের প্রতিটি পদই সরকারের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। তিনি বলেন, ‘শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিং এর জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সাময়িকভাবে হয়তো লাভবান হবেন, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।’ তিনি আরো বলেন, ‘সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই দুর্নীতি পরায়ণতা ও অপেশাদারীত্বের অন্যতম কারণ।’ প্রধানমন্ত্রী বলেন, ‘তাই আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ ও অনিবার্য ভাবুন। দেশের যে কোনো…
Read More