জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন

২৫ মে ২০২৬ (বিবিনিউজ ):ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)-র ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশী কূটনীতিকরা জাতীয় ঈদগাহ ময়দানের এই প্রধান জামাতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। আজ এক ব্রিফিংয়ে প্রশাসক জানান, আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামায়াতকে সুশৃঙ্খল ও আরামদায়ক করতে ব্যাপক…

Read More

ঢাকার ধামরাইয়ে পবিত্র ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৬৮০ জন পরিবারে ২৫০০ টাকা করে বিতরণ

সাভার,স্টাফ রিপোর্টার,২৫ মে ২০২৬ (বিবিনিউজ ): ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ধামরাই উপজেলায় ৬৮০ জন পরিবারের মাঝে ২৫০০ টাকা করে বিতরণ করা হয় । টাকা বিতরণ অনুষ্ঠানে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ ধামরাই আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন। ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক ধানরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একে এম মোহিতুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি…

Read More

সাভারের হেমায়েতপুরের কুরবানির পশুর চামড়ার জন্য চামড়া শিল্পনগরী (ট্যানারি) সম্পূর্ণরূপে প্রস্তুত

সাভার,স্টাফ রিপোর্টার,২৫ মে ২০২৬ (বিবিনিউজ ):আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়া সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণের জন্য ঢাকার সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকার চামড়া শিল্পনগরী (ট্যানারি) সম্পূর্ণরূপে প্রস্তুতি সম্পন্ন করেছে। কারখানাগুলোতে মজুত রাখা হয়েছে লবণসহ নানা রাসায়নিক দ্রব্য। এছাড়া প্রস্তুত রয়েছেন অতিরিক্ত কর্মী। এবার ৬০ থেকে ৭০ ভাগ চামড়া টেনারিতে প্রবেশ করবে বলে আশা প্রকাশ করছেন কর্তৃপক্ষ। এজন্য দেশের চামড়া শিল্পের সবচেয়ে বড় এই ট্যানারিতে চলছে শেষ মুহূর্তের কর্মব্যস্ততা। পরিবেশ দূষণ রোধ এবং শতভাগ কাঁচা চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্য নিয়ে এবার ট্যানারি মালিক ও বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির…

Read More

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

২৪ মে ২০২৬ (বিবিনিউজ ):প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা এমন একটি উদ্যোগের উদ্বোধন করছি যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয় বরং এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক।’ তিনি বলেন, ‘জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে একটা বার্তা আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার…

Read More

আশুলিয়ার পানধোয়া বাজারে স্থানীয় বিএনপি কার্যালয় উদ্বোধন

শেখ এ কে আজাদ,সাভার,২৪ মে ২০২৬ (বিবিনিউজ ):গ্রাম পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে বিএনপি নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। দুপুরে সাভারের আশুলিয়ার পানধোয়া বাজারে স্থানীয় বিএনপি ওয়ার্ড কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।শনিবার দুপুরে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় ফিতা কেটে অস্থানীয় নতুন এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।উদ্বোধন শেষে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। তৃণমূলের নেতাকর্মীদের মধ্যকার পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, বিপদে-আপদে একে অপরের…

Read More

সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন

শেখ এ কে আজাদ,সাভার,২৪ মে ২০২৬ (বিবিনিউজ ):ঢাকার সাভার পৌরসভার একমাত্র ও ঐতিহ্যবাহী গরু-ছাগলের হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সাভার রেডিও কলোনি মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই কোরবানির পশুর হাটের শুভ উদ্বোধন করেন ঢাকা-১৯ সাভার ও আশুলিয়া আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সাভার পৌরসভার হাট কর্তৃপক্ষের আয়োজনে এবং হাটের ইজারাদার মোঃ দেলোয়াার হোসেন মাদবরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার পৌরসভা সম্ভাব্য মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম, সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান আলী ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা হাটের…

Read More

রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী

২২ মে, ২০২৬ (বিবিনিউজ ): রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী পল্লবীর বাসায় গিয়ে রামিসার বাবা-মায়ের সাথে দেখা করেন। প্রধানমন্ত্রী রামিসার বাবার সাথে কথা বলেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শোকে কাতর রামিসার বাবা-মা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় রামিসার বাবা প্রধানমন্ত্রীকে বলেন, ‘আমরা এথানে নোংরা পরিবেশ আছি বলে আমার মেয়েকে হারিয়েছি। আমরা একটা ভালো পরিবেশে থেকে আমার বড় মেয়েটা নিয়ে বাস করতে চাই। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঠিক আছে। আপনাদের একটা ভালো পরিবেশে থাকার বিষয়টি…

Read More

শিশুকে ধর্ষণের পর হত্যা: দ্রুত বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

২২ মে, ২০২৬ (বিবিনিউজ ):শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় হত্যাকারীর ফাঁসির দাবি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ চলছে।পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনার দ্রুত বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ ও মানববন্ধন চলছে। এতে মিরপুর সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার বেলা পৌনে তিনটা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ‘এলাকাবাসীর ব্যানারে’ কয়েক শ মানুষ জড়ো হয়ে শিশু হত্যাকারীর ফাঁসির দাবি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন। এর আগে বেলা সোয়া দুইটা থেকে শিশুটির বাসার কাছে মানববন্ধনের…

Read More

জাবির নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবককে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

ষ্টাফ রিপোর্টার,২১ মে ২০২৬ (বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত বহিরাগত যুবককে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তের সন্ধান বা তার সম্পর্কে সঠিক তথ্য দিতে পারলে তথ্যদাতাকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কেউ সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া অভিযুক্ত ব্যক্তিকে চিনে থাকেন অথবা তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তবে তাকে দ্রুত ০১৭১৪০১২৩১৫ অথবা ০১৭২৭২৬৫৯৩৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।এর…

Read More

তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী

২১ মে ২০২৬(বিবিনিউজ): বিএনপি সরকারই পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । তিনি বলেছেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই বিএনপি সরকারই পদ্মা ব্যারাজের কাজে হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারাজেও হাত দেবে। আজকের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর নেতৃত্বেই তিস্তা নিয়ে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। তাই কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, সেটা বিএনপিই করেছে। বুধবার দুপুরে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা…

Read More