শেখ এ কে আজাদ,সাভার ,২০ মে, ২০২৬ (বিবিনিউজ ): যুবসমাজকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার তরুণ প্রজন্মের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় যুবকদের প্রস্তুত করতে প্রতিটি জেলার যুব প্রশিক্ষণ সেন্টারে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।আজ (বুধবার) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত ‘যুব সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাধীন মত প্রকাশ ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান। প্রতিমন্ত্রী বলেন, “দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা…
Read MoreMonth: May 2026
শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করুন: সমাজকল্যাণ মন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,২০ মে, ২০২৬ (বিবিনিউজ ): সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,”শেখ হাসিনার বুকে সাহস থাকলে দেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করুন এবং আইনের মুখোমুখি হোন। তাহলে বুঝবো তিনি কেমন বাপের বেটি। আমরাও এটিই চাই।”আজ বুধবার (২০ মে) ঢাকার সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় ‘বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প এলাকা পরিদর্শন ও পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, “উনি যেভাবে পালিয়ে গেছেন, এরপর তিনি কীভাবে…
Read Moreআনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
২০ মে, ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, ‘শৃঙ্খলার সামান্য ঘাটতিও জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে।’ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার-ভিডিপি ভবিষ্যতে একটি প্রযুক্তিনির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য ‘চেইন অব…
Read Moreধামরাইয়ের কুল্লা ইউনিয়ন পরিষদে সারে ৩ কোটি টাকার বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন এমপি তমিজ উদ্দিন
শামীম,১৯ মে, ২০২৬ (বিবিনিউজ) :ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। অবসান ঘটতে যাচ্ছে জরাজীর্ণ ভবনে প্রাথমিক শিক্ষা ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দীর্ঘদিনের ভোগান্তি। ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন কুল্লা ইউনিয়ন পরিষদ ও কুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এলজিইডি-র “ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প (৩য় পর্যায়)”-এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর , ধামরাই এই প্রকল্প বাস্তবায়ন…
Read Moreজনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
১৯ মে, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি বলেন, ‘সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয় বরং জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। আমাদের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।’ প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন শেষে এ কথা বলেন। তারেক রহমান বলেন, ‘আজ থেকে হয়তো ১শ’ বছর আগে, যে জমির মালিক ছিলেন মাত্র একজন। সময়ের পরিক্রমায়…
Read Moreসাভারে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার,১৯ মে, ২০২৬ (বিবিনিউজ) : ‘ছোট উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশ-২০২৬। আজ মঙ্গলবার সকালে ঢাকার সাভার উপজেলা মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা পিদিম ফাউন্ডেশনের উদ্যোগে এবং পল্লীী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থ ও কারিগরি সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা-১৯ সাভার ও আশুলিয়া আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। পিদিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এডভিন বরুণ ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনএবং বক্তব্য রাখেন সাভার উপজেলা নির্বাহী…
Read Moreএনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী
১৮ মে, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভায় সভাপতিত্ব করছেন। আজ সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সভা চলবে বেলা ১টা পর্যন্ত। জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভা শেষে ‘সংবাদ সম্মেলন’ অনুষ্ঠিত হবে।
Read Moreসাভার বিপিএটিসিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার,সাভার,১৮ মে, ২০২৬ (বিবিনিউজ) :প্রশাসনের কোন কর্মকর্তা দলীয় পরিচয় দিয়ে বক্তব্য দিলে সরকার বা সরকারের নীতির সাথে কোন সম্পর্ক নেই এটি তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। রাতে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) ৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার তিন মাসে যে জিনিসটিকে গুরুত্ব দিয়েছে যত উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের বদলি বা পদোন্নতি করা হয়েছে সকল ক্ষেত্রে সততা দক্ষতা ও মেধাকে গুরুত্ব দেওয়া হয়েছে…
Read Moreবাইকের অগ্রিম কর প্রত্যাহারের দাবিতে সাভারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত
শেখ এ কে আজাদ,সাভার,১৭ মে, ২০২৬ (বিবিনিউজ) : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর বা আরোপের প্রস্তাব পুনর্বিবেচনা ও তা প্রত্যাহারের দাবিতে ঢাকার সাভারের মহাসড়কে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ মোটরসাইকেল ব্যবহারকারীরা।আজ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা ইউটার্ন সংলগ্ন শহীদ ইয়ামিন চত্বরে ‘সকল বাইকারের’ ব্যানারে এই মানব বন্ধনের আয়োজন করা হয়। এতে সাভার ও এর আশেপাশের অঞ্চলের বিপুল সংখ্যক ক্ষুব্ধ ও উদ্বিগ্ন মোটর সাইকেল মালিক ও চালক অংশ নেন। এ সময় আন্দোলনরত বাইকারদের হাতে”বাইক থামালে শুধু মানুষ থামে না, থেমে যায় কাজের গতি”, “আয়কর সীমার নিচে…
Read Moreসাভার দলিল লেখক সমিতি নির্বাচন: কোষাধ্যক্ষ পদে লড়ছেন কবির হোসেন
শেখ এ কে আজাদ,সাভার,১৭ মে, ২০২৬ (বিবিনিউজ) :সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন-২০২৬ এ কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ কবির হোসেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ আবু জাফর। ২৬৮ জন ভোটারের এই নির্বাচনে কোষাধ্যক্ষ পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সমিতির আয়-ব্যয়ের হিসাব ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্ব এই পদের। মোঃ কবির হোসেন সাভার-আশুলিয়া এলাকায় পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে দলিল লেখক পেশায় যুক্ত থেকে তিনি দলিল লেখকদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন। নির্বাচিত হলে সমিতির আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ, তহবিলের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সদস্যদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ভোটারদের প্রত্যাশা,…
Read More