স্টাফ রিপোর্টার,সাভার,১৮ মে, ২০২৬ (বিবিনিউজ) :প্রশাসনের কোন কর্মকর্তা দলীয় পরিচয় দিয়ে বক্তব্য দিলে সরকার বা সরকারের নীতির সাথে কোন সম্পর্ক নেই এটি তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। রাতে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) ৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার তিন মাসে যে জিনিসটিকে গুরুত্ব দিয়েছে যত উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের বদলি বা পদোন্নতি করা হয়েছে সকল ক্ষেত্রে সততা দক্ষতা ও মেধাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সততা দক্ষতা ও মেধা পদোন্নতির একমাত্র মাপকাঠি এবং সেই অনুযায়ী পদোন্নতি ও বদলি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক, সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সাঈদ মাহবুব খান ।
চার মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে প্রশাসনের বিভিন্ন ক্যাডারের ৪২৯ জন নবীর কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।
সাভার বিপিএটিসিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
