ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি অবরোধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র: ডব্লিউএসজে

২৯ এপ্রিল ২০২৬ (বিবিনিউজ ): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে তেহরানের ওপর চাপ বাড়াতে দেশটির বন্দরগুলোতে দীর্ঘমেয়াদি অবরোধ চালানোর প্রস্তুতি নিতে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মনে করেন না যে ইরান আন্তরিকভাবে আলোচনা করছে। তার আশা, চাপ প্রয়োগের মাধ্যমে তেহরানকে অন্তত ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করতে এবং পরবর্তীতে কঠোর বিধিনিষেধ মেনে নিতে বাধ্য করা যাবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘তাদের খুব দ্রুত বুদ্ধিমান হতে হবে!’ ওয়াল স্ট্রিট…

Read More

ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

২৯ এপ্রিল ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ বুধবার সকালে সংসদে প্রশ্নোত্তরপর্বে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, ‘রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন’ সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেয়া হচ্ছে। নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা…

Read More

ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,২৯ এপ্রিল ২০২৬(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের জমজমাট ফাইনাল খেলা। দিনভর চলা এই আয়োজনে খুদে ফুটবলারদের নৈপুণ্য এবং দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত ছিল ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ। মাঠজুড়ে খুদে খেলোয়াড়দের দাপট আর চারপাশেভর্তি দর্শকদের তুমুল করতালি। ঢাকার ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের চূড়ান্ত আসর বসেছিল মঙ্গলবার। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে বালক ও বালিকা উভয় বিভাগেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। খুদে ক্রীড়াবিদদের এই প্রতিভার প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে প্রধান…

Read More

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

২৮ এপ্রিল ২০২৬ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষের অ্যাকসেস টু জাস্টিস বা ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তিনি বলেছেন, ন্যায়বিচার প্রাপ্তি মানুষের সাংবিধানিক অধিকার। সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকারী, যা জাতিসংঘের ঘোষণাপত্রের সাত অনুচ্ছেদের প্রতিফলন। বর্তমান সরকার বিশ্বাস করে, অ্যাকসেস টু জাস্টিস প্রত্যেক নাগরিকের অধিকার। রাষ্ট্রের কোনো নাগরিক অর্থের অভাবে আইনের আশ্রয় বা ন্যায্য বিচার থেকে বঞ্চিত থাকবে, এটি গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয়। আজ দুপুরে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জাতীয়…

Read More

গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ এপ্রিল ২০২৬ (বিবিনিউজ): রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল এখন গণভোটকে ভিন্ন পথে পরিচালিত এবং দেশের মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আজ দুপুরে যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলসী খালের পাড়ে পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে এবং নিজেদের রাজনৈতিক স্বার্থে জুলাই সনদকে ভুলভাবে উপস্থাপন করছে, তাদের বিষয়ে সবাইকে…

Read More

Geospatial Data Analysis and Management (Basic and Intermediate) শীর্ষক ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার,২৭ এপ্রিল ২০২৬ (বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর আয়োজনে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট এন্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্প ও ইসরি বাংলাদেশের সহযোগিতায় ১৭ দিনব্যাপী Geospatial Data Analysis and Management (Basic and Intermediate) শীর্ষক তৃতীয় ও চতুর্থ ব্যাচের ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আজ বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, অনলাইনের বিভিন্ন রিসোর্স এবং ডাটা এ্যানালাইসিস ভালোভাবে শেখার জন্য ডিজিটাল লার্নিং প্লাটফর্ম বা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। ডিজিটাল লার্নিং প্লাটফর্মগুলো সকলের…

Read More

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

২৬ এপ্রিল ২০২৬ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে তিনি জাতীয় সংসদকে অবহিত করেছেন। আজ রোববার জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে ‘তেল সংকট’ ও ‘রেশনিং’ এর বিষয়টি সংসদে উত্থাপিত হলে…

Read More

সাভার প্রেস ক্লাববে জমিসহ নতুন ভবন করে দেয়া হবে : প্রশাসক মুরাদ

স্টাফ রিপোর্টার,২৫ এপ্রিল ২০২৬ (বিবিনিউজ): ঢাকার সাভার প্রেস ক্লাববে জমিসহ নতুন ভবন করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। আজ শনিবার দুপুরে সাভারের মুক্তিমোড় এলাকায় সাভার প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি একথা জানান। এসময় তিনি আরও বলেন,সাভারে জেলা পরিষদের বেদখল হওয়া সকল জায়গা উদ্ধার করা হচ্ছে মুক্তির মোড়ে সাভার পৌর কমিউনিটি সেন্টার ভেঙে নতুন করে সেখানে কমিউনিটি সেন্টারের পাশাপাশি বিশাল বহুতল মার্কেট করা হবে । জেলা পরিষদ প্রশাসনের জায়গা কেউ অবৈধ ভাবে দখল করে রাখতে পারবে না । প্রধানমন্ত্রী…

Read More

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

১২ এপ্রিল ২০২৬ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): ভারতীয় সংগীতের কিংবদন্তি প্লেব্যাক কন্ঠশিল্পী আশা ভোঁসলে আজ রোববার মৃত্যু বরণ করেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। গতকাল শনিবার সন্ধ্যায় বুকের সংক্রমণ ও শারীরিক অবসাদের কারণে তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছেন তার নাতনি জানাই ভোঁসলে। মুম্বাই থেকে বার্তা সংস্থা পিটিআই চিকিৎসক প্রতীত সামদানির বরাতে জানায়, ‘কয়েক মিনিট আগে মাল্টি-অর্গান ফেইলিউরে তিনি মারা গেছেন।’ হিন্দি প্লেব্যাক সংগীতে দিদি লতা মঙ্গেশকরের অসামান্য খ্যাতির ছায়া পেরিয়ে, সম্পূর্ণ ভিন্ন ঘরানায় নিজস্ব কণ্ঠভঙ্গিতে আলাদা এক জগৎ গড়ে তুলেছিলেন আশা ভোঁসলে। ১৯৪৯ সালে মাত্র ১৬ বছর বয়সে…

Read More

সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এর দরবার অনুষ্ঠিত

১২ এপ্রিল ২০২৬ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): আজ রবিবার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দের উদ্দেশ্যে ঢাকা সেনানিবাসস্থ সেনাপ্রাঙ্গন মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি এর দরবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি অবসরপ্রাপ্ত, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। দরবারে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা,…

Read More