৩১ মার্চ ২০২৬(বিবিনিউজ): হঠাৎ সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পদোন্নতি বঞ্চিত একদল চিকিৎসকের কথা শোনেন তিনি। দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল চিকিৎসক আজ সচিবালয়ে যান প্রধানমন্ত্রীর সাক্ষাতের সুযোগ চেয়ে আবেদন করতে। দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা এবং ন্যায়সঙ্গত দাবিগুলো বিস্তারিত তুলে ধরতে যান তারা। তবে, আনুষ্ঠানিক সাক্ষাতের আগেই অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনানুষ্ঠানিক সাক্ষাৎ পেয়ে যান চিকিৎসকরা। এসময় তারা দাবির আবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। কোনে আনুষ্ঠানিকতা না দেখিয়ে, অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তাদের আবেদন গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন…
Read MoreMonth: March 2026
মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে : শিক্ষামন্ত্রী
৩১ মার্চ ২০২৬(বিবিনিউজ):মেট্রোপলিটন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সংবাদিকদের এ কথা বলেন। শিক্ষা মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে ক্লাস নেয়া হবে এবং শিক্ষা ব্যবস্থা কিভাবে চালানো হবে তা নিয়ে চিন্তা ভাবনা করছে। তিনি বলেন, সারাদেশ তো আছে বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে যেহেতু বাসে করে আসা-যাওয়ার বিষয়টি আছে। সেহেতু মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে তা এখনো চূড়ান্ত…
Read Moreসাভারকে একটি আধুনিক,মাদকমুক্ত এবং স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর: এমপি সালাউদ্দিন
স্টাফ রিপোর্টার ,২৮ মার্চ ২০২৬(বিবিনিউজ):ঢাকা -১৯ সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে নাগরিক সংবর্ধনা উপলক্ষ্যে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। ঢাকার সাভার উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন-বাবুকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সংবর্ধনা অনুষ্ঠান এক মিলনমেলায় পরিণত হয়। গ্রিন সাভার,ক্লিন সাভার চাই,চাই বাসযোগ্য সাভার শ্লোগানকে সামনে রেখে সাভার নাগরিক কমিটির সভাপতি আলহাজ¦ রহিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বিশেষ অতিথি সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম,সাভার উপজেলা বিএনপির…
Read Moreমহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
২৫শে মার্চ ২০২৬ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন। এক বাণীতে তিনি বলেছেন, “আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আমি বাংলাদেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একই সঙ্গে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা, বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলকে…
Read More৪০ যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মায় পড়ল বাস
২৫শে মার্চ ২০২৬ (বিবিনিউজ): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরির ধাক্কায় পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে। আজ বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়া তিন নম্বর ফেরি ঘাটের সামনে দুর্ঘটনাটি ঘটে। বাসটি প্রায় ৪০ জন যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ছেড়ে আসে। ফায়ার সার্ভিস এক বার্তায় জানিয়েছে, ফেরিতে উঠার সময় যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ করছে। এ ছাড়া ঢাকা এবং ফরিদপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। দৌলতদিয়া ফেরি ঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক…
Read Moreজিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহস জুগিয়েছিল
২৫শে মার্চ ২০২৬ (বিবিনিউজ): স্থানীয় সরকার মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা আমাদের ৭১ এর স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা দিয়েছিল। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করতে আমাদেরকে সাহস জুগিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার তাৎপর্য বিশ্লেষণ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমানের স্বাধীনতার এই ঘোষণা নিঃসন্দেহে আমাদের গোটা জাতিকে একটা নতুন ভূখণ্ড, নতুন পতাকা এবং নতুন একটা পরিচিতির সুযোগ করে দিয়েছিল। একটা যুদ্ধের মধ্য দিয়ে এগুলো আমরা অর্জন করতে পেরেছিলাম। কিন্তু তারও পূর্বে…
Read Moreমহান স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধ সম্পন্ন প্রস্তুত
শেখ বাশার,২৫ মার্চ ২০২৬ (বিবিনিউজ): রাত পোহালেই ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ৫৪ বছর পেরিয়ে বীর জাতি পদার্পণ করছে স্বাধীনতার ৫৫তম বছরে। এই মাহেন্দ্রক্ষণে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরাপুরি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার প্রস্তুত করা হয়েছে ঢাকার সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ। ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি রং-তুলির আঁচড়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণ এখন বর্ণিল। নেওয়া হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তিন বাহিনীর গার্ড অব অনারসহ সার্বিক দায়িত্বে রয়েছেন সাভার ৯ম পদাতিক ডিভিশন। এ বছর শ্রদ্ধা নিবেদন করবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির। জাতির গৌরব আর অহংকারের…
Read Moreধামরাইয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে এসডিআই-এর বিশেষ কর্মশালা
ষ্টাফ রিপোর্টার,১৯ মার্চ ২০২৬(বিবিনিউজ): ঢাকার সাভারের ধামরাইয়ে আয় বৃদ্ধি ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘উদ্যোক্তা ও সঞ্চয়’ শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার বিকেলে ধামরাইয়ের সুতিপাড়া এফটিসি কেন্দ্রে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই) এই অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি এবং গণ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অধ্যাপক ড. মো. আবুল হোসেন।এসডিআই-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক-এর সভাপতিত্বেআরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্নু পরিচালক রিপা মোনালিসা, সিনিয়র সাংবাদিক শেখ বাশার,ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, পুলিশ ইন্সপেক্টর দেওয়ান কৌশিক ও সিনিয়র পরিচালক মোহাম্মদ…
Read Moreধামরাইয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান
ষ্টাফ রিপোর্টার,১৯ মার্চ ২০২৬(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে অর্থ ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৮ মার্চ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুন-এর সভাপতিত্বে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে পবিত্র ঈদকে সামনে রেখে এলাকার অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এই মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।ধামরাই পৌরসভা এবং ইউনিয়ন কুল্লাসহ ১৬…
Read Moreজনগন যদি তাকে চায় কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন:মোশারফ
শেখ এ কে আজাদ,সাভার ,১৬ মার্চ ২০২৬(বিবিনিউজ):সাভার পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক মো:মোশারফ হোসেন ৩ নং ওয়ার্ডসহ সাভার পৌরবাসীকে মাহে রমজান ও অগ্রীম পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বিগত পতিত আওয়ামিলীগ সরকারকালীন সময়ে হামলা মামলার স্বীকার হয়েছেন, তিনি ছিলেন বিএনপির ক্রান্তি লগ্নের সময় ত্যাগী নেতা হাল ছাড়েনি তিনি। তিনি হাজারো মামলার হুমকিকে উপেক্ষা করে বিএনপিকে বুকে ধারন করেছেন যেমনটি গাছে পানি দিয়ে গাছটিকে বেঁচে থাকার ন্যায় সংগঠনকে মজবুত রাখতে শত চেষ্টা করে গেছেন। তিনি বিগত পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বীতা করলেও ভোট কারচুপির মাধ্যমে সরকারি দলের প্রতিনিধিরা হারিয়েছিল।তিনি আগামী পৌর…
Read More