ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ

৯ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় নির্বাচন ও গণভোট চলাকালে সুনির্দিষ্ট কয়েকজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ সীমানার ভেতরে প্রবেশ করতে পারবেন না। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, কেবল তিনটি ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্তরা মোবাইল ফোন…

Read More

নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল

৯ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে। ইসি’র রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, ‘কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ (তিন) সপ্তাহ সময়ের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু…

Read More

পরিবর্তনের উন্নয়নে লাঙ্গলে ভোট দিন : জাপা প্রার্থী ইমতিয়াজ

ষ্টাফ রিপোর্টার,৯ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) :পরিবর্তনের উন্নয়নের জন্য লাঙ্গলে ভোট দিন আর সাভারকে গড়ে তুলুন নতুন রূপে, এই স্লোগানকে সামনে রেখে ঢাকা ১৯ আসনের জাতীয় পার্টি লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন প্রার্থী বাহাদুর ইসলাম ইমতিয়াজ।রবিবার ঢাকার সাভার প্রেস ক্লাবে নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন এ বছরও জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাহাদুর ইসলাম ইমতিয়াজইসতেহারে জানানো হয় যানজট নিরসন ও যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন সাভার ও আশুলিয়া আমাদের গর্ভের শিল্পনগরী কিন্তু বর্তমান যানজট, মাদক ও এবং অনিয়মে এ জনপদ বিপর্যস্ত পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের ধারা পুনরুদ্ধার করতে এবং দলটি আধুনিক নিরাপদ…

Read More

শেষ সময়ে সাভারের রেডিওকলোনী এলাকায় ব্যাপক প্রচারনা করলেন ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু

শেখ এ কে আজাদ,সাভার,৯ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) :ঢাকা-১৯ সাভার আসনে সংসদীয় প্রার্থী ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবুর ধানের শীষ প্রতিকে গসংযোগে নির্বাচনকালী শেষ সময়ে রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাস্ত সময় পার করলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: আরমান হোসেন বাবু। এসময় সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আমির হামজাসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: আরমান হোসেন বাবু সাংবাদিককে জানান,ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার আহবান জানান সাভার ও আশুলিয়ায় এখনো শান্তিপূর্ণ অবস্থান রয়েছে,ভোট কারচুপি যেন না হতে…

Read More

সাভার বাসস্ট্যান্ডে শ্রমিকদল ধানের শীষের নির্বাচনী গনসংযোগে

শেখ এ কে আজাদ,সাভার,৯ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : সাভার পৌর শ্রমিকদলের উদ্যোগে ঢাকা-১৯ সাভার আসনের বিএনপির মনোনীত সংসদীয় প্রার্থী ডা:সালাউদ্দিন বাবু পক্ষে ধানের শীষ প্রতিকে ঢাকা আরিচা মহাসড়কে বাজার বাসস্ট্যান্ড এলাকায় দিলকুশা,চৌরুঙ্গী,অন্ধ,ভরসা মার্কেটসহ ফুটপাতে রবিববার (৮) ফেব্রুয়ারি ব্যাপক জনসংযোগে নেতৃত্ব দেন মোহাম্মাদীয়া কাঁচা-পাকা আড়ৎদার সমিতির সভাপতি ও সাভার পৌর শ্রমিকদলের সিনিয়র সভাপতি মো: দেলোয়ার হোসেন খোকন। এসময় সাভার পৌর শ্রমিকদলে সহ-সভাপতি-আপেল মাহমুদ সাধারন, সম্পাদক আমিনুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আয়নাল হক, প্রচার সম্পাদক ফকিরচানসহ নেতৃবৃন্দ।

Read More

সাভারের সকল স্তরের নাগরিকগন ধানের শীষে ঐক্যবদ্ধ হয়েছে – ওবায়দুর রহমান অভি

শেখ এ কে আজাদ,সাভার,৯ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) :সাভারের সকল স্তরের নাগরিকগন মো: সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষে ঐক্যবদ্ধ হয়েছে। রবিবার বিকেলে সাভার বাজার রোড ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি ও সাবেক তুখোর ছাত্রনেতা ওবায়দুর রহমান অভির নেতৃত্বে ঢাকা-১৯ সাভার আসনের বিএনপির মনোনীত সংসদীয় প্রার্থী ডা:সালাউদ্দিন বাবু পক্ষে ধানের শীষ প্রতিকে গনসংযোগে ভোট প্রার্থনা করে ঢাকা আরিচা মহাসড়কে বাজার বাসস্ট্যান্ড এলাকা,বাজার রোড,৩ নং ওয়ার্ড এলাকা, বিভিন্ন মার্কেটসহ ফুটপাতে রবিববার (৮) ফেব্রুয়ারি ব্যাপক জনসংযোগে নেতৃত্ব দেন। এসময় বিএনপি ও বাজাররোডের ব্যাবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।

Read More