ষ্টাফ রিপোর্টার,১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) :বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়ে জনাব তারেক রহমানের এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে এদেশে গণতন্ত্রের পুনঃযাত্রায় এক মাইলফলক হিসেবে কাজ করবে। উপাচার্য বলেন, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে মহান স্বপ্ন নিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো, জনাব তারেক রহমানের দায়িত্ব গ্রহণের মাধ্যমে মানুষের সেই স্বপ্ন পূরণের দ্বার উন্মোচিত…
Read MoreDay: February 18, 2026
প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিক ভাবে সাভারে নির্বাচনী পোস্টার অপসারণ
ষ্টাফ রিপোর্টার,১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তাৎক্ষণিক ভাবে সাভার ও আশুলিয়ায় বিলবোর্ড ও ব্যানার ফেস্টুন অপসারণ করছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। দুপুর থেকে বিকাল পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সাভার ও আশুলিয়ায় বিলবোর্ড ও ব্যানার ফেস্টুন অপসারণ করে ক্লিন সাভার গ্রীন সাভার গড়ে তুললেন। এসময় তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় ব্যানার ফেস্টুন বিলবোর্ড অপসারণ করা হয়েছে কোন জঞ্জাল থাকবে না জানিয়ে তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় কোন মাদক ব্যবসায়ী থাকতে পারবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আসন্ন রমজানে…
Read Moreশহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। আজ বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান। সেখানে তাঁরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ফাতিহা পাঠ করা হয়। এর আগে বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে এককভাবে এবং…
Read Moreজাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর দায়িত্ব গ্রহণের একদিনের মাথায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ সকাল ১১টার দিকে রাজধানীর অদূরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এককভাবে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান। এ সময় সেনা, নৌ…
Read More