আগের মতো আর দৌড়াতে পারি না, তারপরও দৌড়াচ্ছি: মির্জা ফখরুল

১ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের সময় কম দেওয়া হয়েছে উল্লেখ করে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালি দৌড়ায় বেড়াতে হচ্ছে। আমার বয়স বেড়ে গেছে। আগের মতো আর দৌড়াতে পারি না, তারপরও দৌড়াচ্ছি। আমার একটা ভরসা আছে যে আমি মির্জা আলমগীর আপনাদের সামনে দাঁড়ালে আপনারা আমাকে একটা ভোট দেওয়ার চিন্তা করবেন। এটাই বোধ হয় আমার শেষ নির্বাচন।’ আজ রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এক নির্বাচনী সভায় এ কথা বলেন বিএনপির মহাসচিব। এ ছাড়া তিনি ওই ইউনিয়নের…

Read More

১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পত্রটি ভুয়া: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

১ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :দেশের বিভিন্ন উপজেলার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পত্রটিকে ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে গত ২৭ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার। এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নামে ইস্যু করা ওই তথাকথিত পত্রটি সঠিক নয়। মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল আলমের স্বাক্ষর সংবলিত একটি পত্র (স্মারক নম্বর: ০৩.০৬.২৬৯০.০৬৮.২৫.০০৩.২৬-৫৬) সামাজিক…

Read More

সাভারে ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলা সমিতির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদরে বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার,১ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : সাভারে ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলা সমিতির উদ্যোগে দশ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। সকালে উপজেলার হেমায়েতপুরের জোরপুল এলাকায় লাজ পল্লী কনভেনশন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হরিণাকুন্ডু উপজেলা সমিতির সভাপতি ড. মোঃ আব্দুল মজিদ ও সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। এসময় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হরিণাকুন্ডু উপজেলা সমিতির সভাপতি ড. মোঃ আব্দুল মজিদকে সভাপতি ও নাসির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে আগামী দুই…

Read More