২৪ জুলাই ২০২২(বিবিনিউজ ): বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের অনুরোধের পর নিজেদের ভেরিফায়েড ফেসবুক পাতা থেকে রবিবার এই ছবিটি সরিয়ে নেয় ঢাকার পাকিস্তান হাইকমিশন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের পর ঢাকায় পাকিস্তানী হাইকমিশন তাদের ফেসবুক পাতার কাভার ফটো থেকে বাংলাদেশে ও পাকিস্তানের পতাকার সমন্বয়ে তৈরি একটি ইলাস্ট্রেশন সরিয়ে নিয়েছে। বাংলাদেশ সময় বেলা সাড়ে বারটার দিকে ছবিটি পরিবর্তন করে শুধু পাকিস্তানের পতাকা দেয়া হয়েছে কাভার ফটো হিসেবে। গত একুশে জুলাই তারা বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একটি আরেকটির সাথে জুড়ে দিয়ে একটি ছবি ফেসবুক পাতার কাভার ফটো হিসেবে প্রকাশ করে। পরে এ নিয়ে বাংলাদেশের বিভিন্ন…
Read MoreDay: July 24, 2022
তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানলে প্রধানমন্ত্রীর চা পান করবো :ফখরুল
২৪ জুলাই ২০২২(বিবিনিউজ ):তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানলে বিএনপি প্রধানমন্ত্রীর চা পান করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে এ কথা জানান তিনি। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানিয়ে বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না।’ গণতান্ত্রিক আন্দোলনে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে চাইলেও বিএনপিকে বাধা দেওয়া হবে না উল্লেখ করে শনিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমি তো বলে দিয়েছি,…
Read Moreদাবানল ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়ায়
২৪ জুলাই ২০২২(বিবিনিউজ ডেস্ক ): ক্যালিফোর্নিয়ায় শনিবার হাজার হাজার একর বনে দাবানল ছড়িয়ে পড়েছে, একদিন আগে এই দাবানলের সূত্রপাত হয়।ইতোমধ্যেই তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় লাখ লাখ আমেরিকান তীব্র তাপদাহে হাঁসফাঁস করছে। শুক্রবার ক্যালিফোর্নিয়ার কাছে ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে ছড়িয়ে পড়া প্রধান ওকফায়ারের মতো চলমান তাপপ্রবাহ আরো একাধিক অঞ্চলে দাবানলের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের এই দাবানলে ইতোমধ্যে সংরক্ষিত দৈত্যাকার সিকোইয়াস (বিরল সুউচ্চ বৃক্ষ) হুমকির মুখে পড়েছে।কর্মকর্তরা এই দাবানলকে ‘বিষ্ফোরক’ হিসেবে বর্ণনা করেছেন, শুরুতে এটি ৬০০ একরে ছড়িয়ে পড়লেও ২৪ ঘন্টায় তা বেড়ে এখন ১১,৯০০ একরে (৪,৮০০ হেক্টর) বিস্তৃত হয়েছে। মারিপোসা…
Read Moreদেশবাসীকে নিজস্ব জলাধারে মাছ চাষের আহ্বান করলেস প্রধানমন্ত্রী
২৪ জুলাই ২০২২(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় চাহিদা মেটাতে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য রফতানি পণ্য বাড়াতে যার যার জলাধার রয়েছে তাকে মাছ চাষের আওতায় আনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি যে আমাদের মাছের কোন অভাব হবে না এবং নতুন রফতানি আইটেম যুক্ত করতেও সক্ষম হব। যার যার জলাধার আছে, তারা যেন সেই জলাধারকে মাছ চাষের আওতায় আনার ব্যাপারে বিশেষ মনোযোগ দেন।’প্রধানমন্ত্রী আজ সকালে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদযাপন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে…
Read Moreআগামী ২৯ জুলাই মুক্তি পেতে যাচ্ছে রাধুনী নিবেদিত চলচিত্র হাওয়া
২৪ জুলাই ২০২২(বিবিনিউজ ): আগামী ২৯ জুলাই সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে রাধুনী নিবেদিত চলচিত্র হাওয়া। এ উপলক্ষে গতকাল সন্ধ্যার পর ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রচারণা মুলক অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ প্রচারণা মুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে হাওয়া চলচিত্রের প্রধান অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী,চিত্র নায়িকা নাজিফা তুষি,চলচিত্রটির পরিচালক মেজবাউর রহমান সুমনসহ সকল অভিনয় শিল্পী অংশ গ্রহণ করেন। সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ও ফেসকার্ড প্রডাকশন এর নির্মিত ব্যানারে হাওয়া চলচিত্রটি নির্মিত হয়েছে। এসময় হওয়া চলচিত্রের অভিনয় শিল্পীরা শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়য়ে চলচিত্রটি তুলে ধরেন…
Read More