১৬ জুলাই ২০২২(বিবিনিউজ ): বগুড়ায় প্রাইভেট কার ও মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাহালুর দরগাহ হাট এলাকার সজল ফ্যাক্টরির সামনে বগুড়া- নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নওগাঁর ধামুরহাটের তানছের আলী(৬০), তার ছেলে টগর আলী(৩৫), মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান(৩৫) এবং প্রাইভেট কার চালক পতœীতলা এলাকার মান্নুর ছেলে সুমন(৩০)। এতে শাকিল(২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।জানা গেছে, তানছের আলী ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২২-১৪৯৮) যোগে তারা নওগাঁ থেকে বগুড়া…
Read MoreDay: July 16, 2022
চরম তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা
১৬ জুলাই ২০২২(বিবিনিউজ ডেস্ক ):চরম তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় প্রথমবারের মতো চরম তাপপ্রবাহজনিত লাল সতর্কতা জারির পর এ ঘোষণা দেওয়া হয়েছে। খবর বিবিসির। লন্ডন, ম্যানচেস্টার, ইয়র্কসহ বিভিন্ন এলাকায় আগামী সোম ও মঙ্গলবারের জন্য লাল সতর্কতা দিয়েছে যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগ। এর মানে হলো, এসব এলাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এবং জীবনের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এর জন্য দৈনন্দিন জীবনযাপনের পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। চরম তাপপ্রবাহের কারণে দেশটির রেললাইনগুলোয় ট্রেন চলাচলের গতি সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কিছু স্কুলে আগাম ছুটি দেওয়া…
Read Moreআরও কয়েক দিন থাকতে পারে তাপপ্রবাহ
১৬ জুলাই ২০২২(বিবিনিউজ ):দেশের ১৯টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টিপাত কম থাকায় আগামীকাল রবিবারের আগে গরম কমার সম্ভাবনা কম। রবিবারের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তখন গরমের তীব্রতা কমে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য জানায় অধিদপ্তরটি। আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, বর্তমানে টাঙ্গাইল, সিলেট, চুয়াডাঙ্গা, রংপুর বিভাগের আট জেলা ও রাজশাহী বিভাগের আট জেলাসহ মোট ১৯টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাছে, যা অব্যাহত থাকতে পারে আগামীকাল রবিবার পর্যন্ত। এরপর বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। তখন…
Read Moreপদ্মায় ডুবে বুয়েট শিক্ষার্থীর মৃত্যু : ঘুরতে যাওয়া ১৫ বন্ধু গ্রেফতার
১৬ জুলাই ২০২২(বিবিনিউজ ):ঢাকার দোহারের মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় তার ১৫ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। সানির পরিবারের পক্ষ থেকে করা মামলার পর তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। ওসি বলেন, সানির মৃত্যু ঘটনায় পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাতে দোহার থানায় হত্যা মামলা করা হয়। মামলার পর সানির সঙ্গে ঘুরতে যাওয়া ১৫ বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শিক্ষার্থীদের সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।গ্রেফতাররা হলেন শরীফুল হোসেন, শাকিল…
Read More