১০ জুলাই পবিত্র ঈদুল আযহা

১ জুলাই ২০২২(বিবিনিউজ ): ১০ জুলাই রোববার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।সভায় অতিরিক্ত সচিব আউয়াল হাওলাদার জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কে›ন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৩ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।আগামী ১০ জুলাই, ১০ জিলহজ, রোববার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার…

Read More