ভারতকে ২-১ গোলে হারাল বাংলাদেশ

২৭ জুলাই ২০২২(বিবিনিউজ ): ভারতে অনুষ্ঠিত সাফ-অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতে ২-১ হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন পিয়াস আহমেদ। ভারতের হয়ে গোল করেন গুরকিরাত সিং। ম্যাচে বাংলাদেশ এগিয়ে যায় ম্যাচের ২৯ মিনিটে। ইমরান খানের পাসে গোল করেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ।ভারত ম্যাচে ফেরে ৩৫ মিনিটে। ৪৫ মিনিটে পেনাল্টির বদৌলতে এগিয়ে যায় বাংলাদেশ। নোভা আবারও গোল করে ২-১ ব্যবধানে বাংলাদেশকে এগিয়ে নেন। প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম ম্যাচ এবং বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জিতেছিল লাল-সবুজ জার্সিধারীরা।

Read More

সাভারের আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,২৭ জুলাই ২০২২(বিবিনিউজ ): নানা আয়োজনে স্বাধীনতার পর প্রথম বারের মত অনুষ্ঠিত হলো সাভার উপজেলার আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন। মঙ্গলবার সন্ধ্যায় আমিন বাজার ট্রাক টার্মিনালে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দুই আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। সম্মেলন আগামী তিন বছরের জন্য আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে বেলায়েত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। এসময় সম্মেলন আরও বক্তব্য রাখেন সাভার উপজেলা আওয়ামী লীগের…

Read More

করোনার টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নভেম্বরের পর বন্ধ

২৬ জুলাই ২০২২(বিবিনিউজ ): সরকার নভেম্বরের পর আর কোনো ব্যক্তিকে করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেবে না। এরপর থেকে বুস্টার বা তৃতীয় ডোজের জন্য উপযুক্ত ব্যক্তিরাই টিকা পাবেন। এর বাইরে টিকা পাবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের কাছে এখনো প্রায় দেড় কোটি টিকা মজুত আছে। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার ব্যবহারের মেয়াদ নভেম্বরে শেষ হবে। কোনো টিকা ২১, কোনো টিকা ২৩, কোনো টিকা ৩০ নভেম্বরের পর আর ব্যবহার করা যাবে না।…

Read More

শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার ২৫ শতাংশ কমানোর নির্দেশ

২৫ জুলাই ২০২২(বিবিনিউজ ):দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে বিদ্যুৎ ব্যবহার ২৫ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ভার্চ্যুয়াল মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসগুলোকে সভা ও অনুষ্ঠান আয়োজন করতে বলা হয়েছে। একই সঙ্গে গাড়ির জ্বালানিসংক্রান্ত ব্যবহার ২০ শতাংশ কমাতে বলা হয়েছে। প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করতে হবে। গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা অধিদপ্তর বলছে, সভা অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমাতে হবে এবং নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধান তা নিশ্চিত করবেন। গাড়ির জ্বালানির মাসিক প্রাপ্যতা…

Read More

পরীক্ষামূলক চালু হচ্ছে দুই বছরের প্রাক্‌-প্রাথমিক শিক্ষা, ৪ পেরোলেই ভর্তি

২৫ জুলাই ২০২২(বিবিনিউজ ):দেশের প্রাক্‌-প্রাথমিক শিক্ষা দুই বছর মেয়াদি করার সিদ্ধান্ত অবশেষে বাস্তবায়িত হতে যাচ্ছে। এ জন্য এই স্তরের নতুন শিক্ষাক্রমের অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। আগামী বছর প্রাথমিক স্তরের ৩ হাজার ২১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে দুই বছর মেয়াদি প্রাক্‌-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু হবে। এরপর ২০২৪ সালে তা সারা দেশের সব প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে চালুর পরিকল্পনা আছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক সদস্য এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক পরিচালক এসব তথ্য জানান। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোয় পাঁচ বছরের বেশি বয়সী শিশুরা এক বছর মেয়াদি প্রাক্‌-প্রাথমিক স্তরে পড়াশোনা করে…

Read More

বাংলাদেশের আপত্তির জেরে ফেসবুক থেকে পতাকার ছবি সরালো পাকিস্তান

২৪ জুলাই ২০২২(বিবিনিউজ ): বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের অনুরোধের পর নিজেদের ভেরিফায়েড ফেসবুক পাতা থেকে রবিবার এই ছবিটি সরিয়ে নেয় ঢাকার পাকিস্তান হাইকমিশন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের পর ঢাকায় পাকিস্তানী হাইকমিশন তাদের ফেসবুক পাতার কাভার ফটো থেকে বাংলাদেশে ও পাকিস্তানের পতাকার সমন্বয়ে তৈরি একটি ইলাস্ট্রেশন সরিয়ে নিয়েছে। বাংলাদেশ সময় বেলা সাড়ে বারটার দিকে ছবিটি পরিবর্তন করে শুধু পাকিস্তানের পতাকা দেয়া হয়েছে কাভার ফটো হিসেবে। গত একুশে জুলাই তারা বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একটি আরেকটির সাথে জুড়ে দিয়ে একটি ছবি ফেসবুক পাতার কাভার ফটো হিসেবে প্রকাশ করে। পরে এ নিয়ে বাংলাদেশের বিভিন্ন…

Read More

তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানলে প্রধানমন্ত্রীর চা পান করবো :ফখরুল

২৪ জুলাই ২০২২(বিবিনিউজ ):তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানলে বিএনপি প্রধানমন্ত্রীর চা পান করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে এ কথা জানান তিনি। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানিয়ে বলেন, ‌‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না।’ গণতান্ত্রিক আন্দোলনে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে চাইলেও বিএনপিকে বাধা দেওয়া হবে না উল্লেখ করে শনিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমি তো বলে দিয়েছি,…

Read More

দাবানল ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়ায়

২৪ জুলাই ২০২২(বিবিনিউজ ডেস্ক ): ক্যালিফোর্নিয়ায় শনিবার হাজার হাজার একর বনে দাবানল ছড়িয়ে পড়েছে, একদিন আগে এই দাবানলের সূত্রপাত হয়।ইতোমধ্যেই তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় লাখ লাখ আমেরিকান তীব্র তাপদাহে হাঁসফাঁস করছে। শুক্রবার ক্যালিফোর্নিয়ার কাছে ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে ছড়িয়ে পড়া প্রধান ওকফায়ারের মতো চলমান তাপপ্রবাহ আরো একাধিক অঞ্চলে দাবানলের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের এই দাবানলে ইতোমধ্যে সংরক্ষিত দৈত্যাকার সিকোইয়াস (বিরল সুউচ্চ বৃক্ষ) হুমকির মুখে পড়েছে।কর্মকর্তরা এই দাবানলকে ‘বিষ্ফোরক’ হিসেবে বর্ণনা করেছেন, শুরুতে এটি ৬০০ একরে ছড়িয়ে পড়লেও ২৪ ঘন্টায় তা বেড়ে এখন ১১,৯০০ একরে (৪,৮০০ হেক্টর) বিস্তৃত হয়েছে। মারিপোসা…

Read More

দেশবাসীকে নিজস্ব জলাধারে মাছ চাষের আহ্বান করলেস প্রধানমন্ত্রী

২৪ জুলাই ২০২২(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় চাহিদা মেটাতে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য রফতানি পণ্য বাড়াতে যার যার জলাধার রয়েছে তাকে মাছ চাষের আওতায় আনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি যে আমাদের মাছের কোন অভাব হবে না এবং নতুন রফতানি আইটেম যুক্ত করতেও সক্ষম হব। যার যার জলাধার আছে, তারা যেন সেই জলাধারকে মাছ চাষের আওতায় আনার ব্যাপারে বিশেষ মনোযোগ দেন।’প্রধানমন্ত্রী আজ সকালে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদযাপন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে…

Read More

আগামী ২৯ জুলাই মুক্তি পেতে যাচ্ছে রাধুনী নিবেদিত চলচিত্র হাওয়া

২৪ জুলাই ২০২২(বিবিনিউজ ): আগামী ২৯ জুলাই সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে রাধুনী নিবেদিত চলচিত্র হাওয়া। এ উপলক্ষে গতকাল সন্ধ্যার পর ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রচারণা মুলক অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ প্রচারণা মুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে হাওয়া চলচিত্রের প্রধান অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী,চিত্র নায়িকা নাজিফা তুষি,চলচিত্রটির পরিচালক মেজবাউর রহমান সুমনসহ সকল অভিনয় শিল্পী অংশ গ্রহণ করেন। সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ও ফেসকার্ড প্রডাকশন এর নির্মিত ব্যানারে হাওয়া চলচিত্রটি নির্মিত হয়েছে। এসময় হওয়া চলচিত্রের অভিনয় শিল্পীরা শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়য়ে চলচিত্রটি তুলে ধরেন…

Read More