ধামরাইয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,৩১ অক্টোবর ২০২৬(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ঈশাননগর-দেলধা এলাকায় সূর্যমুখী যুব সংঘের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মহসিন খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান, কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইমদাদুল হক জাহিদ, সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান সাইদুর রহমান ও ওবায়দুল্লাহ, ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিজানুর রহমান মিজান, যুবদল নেতা মো. শরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ তৈরিতে সহায়তা করে। তরুণদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Related posts

Leave a Comment