বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধামরাইয়ে জেলা যুবদলের আনন্দ র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

শেখ এ কে আজাদ,১২ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে উপজেলা চত্বর থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি ধামরাই পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং র‌্যালীতে নেতৃত্ব দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,ভালুম এআর খান কলেজের সাবেক অধ্যক্ষ এমএ জলিল ছাড়ারও জেলা,উপজেলা এবং পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ।

Related posts

Leave a Comment