সাভারে মোহাম্মদীয়া কাঁচা পাকাঁ আড়ৎদার সমিতির উদ্যোগে ধানের শীষ প্রতীকে ব্যাপক জনসংযোগ

শেখ এ কে আজাদ,সাভার,৩১ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :ঢাকা-১৯ সাভার আসনে সাভার পৌর শ্রমিকদলে সিনিয়র সহ-সভাপতি ও মোহাম্মদীয়া কাঁচা-পাকা আড়ৎদার সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খোকন এর উদ্যেগে ধানের শীষে ব্যাপক প্রচারনা। তিনি সাভার পৌর এলাকার ঢাকা আরিচা মহাসড়কের পাশে মোহাম্মদীয়া কাঁচা পাকাঁ সুপার মার্কেটের আড়ৎদার সমিতির উদ্যোগে ধানের শীষ প্রতিকে ব্যাপক জনসংযোগ করে ডা: মো:সালাউদ্দিন বাবু পক্ষে ভোট প্রার্থনা করছেন মো: দেলোয়ার হোসেন খোকন।
সাভারে বিএনপির বিভিন্ন পথসভাসহ ৩ নম্বর ওয়ার্ডেও সমিতির সদস্য ও নেতাকর্মী নিয়ে ভোট চাইছেন।মোহাম্মদীয়া কাঁচা পাকাঁ সুপার মার্কেটের আড়ৎদার সমিতির উদ্যোগে ধানের শীষ প্রতিকে ব্যাপক জনসংযোগ উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পাদক এম এ মামুন, কোষাদক্ষ শাহিন, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সহ-সাধারন সম্পাদক শফিকুল ইসলামসহ অনেকে। তারা প্রতিদিন ধানের শীষ প্রতিকে ঢাকা ১৯ সাভার আসনে ডা:মো: সালাউদ্দিন বাবু এর পক্ষে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন বলে জানান।

Related posts

Leave a Comment