ঢাকার সাভারে কোর অব মিলিটারী পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,৩১ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) :ঢাকার সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এন্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে কোর অব মিলিটারী পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন–-২০২৫।মঙ্গলবার সাভার সেনানিবাসে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত কোর অব মিলিটারী পুলিশের অধিনায়কগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় তিনি কোর অব মিলিটারী পুলিশের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন।একই সঙ্গে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব মিলিটারী পুলিশের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।…

Read More

মায়ের জন্য ক্ষমা ও দোয়া চাইলেন তারেক রহমান

৩১ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) : মায়ের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে তাঁর জন্য দোয়া করতে বললেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। মা জীবিত থাকা অবস্থায় কারো কাছ থেকে কোন ঋণ নিয়ে থাকলে তার সাথে যোগাযোগ করতে বলেন তিনি। আজ মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের পূর্বে পরিবার ও দলের পক্ষ থেকে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজকে এখানে সকল ভাইয়েরা ও বোনেরা যারা উপস্থিত আছেন আমার মা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় তিনি আপনাদের কারো কাছ থেকে যদি কোন ঋণ নিয়ে থাকেন দয়া…

Read More

বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

৩১ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) : লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা আর গভীর শ্রদ্ধায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়েছে। দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম এই জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে এক মহাসমুদ্রে রূপ নেয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজার নামাজ পড়ান। দুপুর ২টায় জানাজা শুরুর সময় নির্ধারিত থাকলেও ভোর থেকেই মানিক মিয়া এভিনিউ ও এর আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা…

Read More

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, আগামীকাল সাধারণ ছুটি

৩০ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) :বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানান।

Read More

সাভার ও ধামরাইয়ে সংসদ নিবার্চনে প্রার্থীদের মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টার,৩০ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) :আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে সাভারে ঢাকা ১৯ আসনে মনোনয়নপত্র জমা দান করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এ উপলক্ষে সোমবার সকালে সাভার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কার্যালয়ে ঢাকা ১৯ আসনে বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু,জামায়াতের প্রার্থী আফজালুর রহমান,গণ অধিকার পরিষদের এ্যাডভোকেট শেখ শওকত হোসেন,জাতীয় পাটির বাহাদুর ইসলাম ইমতিয়াজসহ আরো অনেকে মনোনয়ন পত্র জমা দান করেন। অপর দিকে ঢাকা -২০ ধামরাই আসনে ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ( প্রায় ৪ লাখ) ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯…

Read More

খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক

৩০ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) :বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার সামাজিকমাধ্যম দেওয়া এক বার্তায় এ শোক জানান নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা। এ মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি যেন সর্বশক্তিমান তাঁর পরিবারকে দেন।’ ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়নে, পাশাপাশি ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে’, বলেন মোদি। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রধান মোদি আরও বলেন, ‘২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে…

Read More

জাতি তার এক মহান অভিভাবককে হারালো : প্রধান উপদেষ্টার শোক

৩০ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। প্রফেসর ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অবদান, দীর্ঘ সংগ্রাম এবং তাঁর প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি…

Read More

বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই

৩০ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) : বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। সকাল সোয়া ৯টায় এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, এই সংবাদটা নিয়ে সবার সামনে দাঁড়াতে হবে ভাবিনি। আমরা এবারও ভেবেছিলাম তিনি আগের মতো সুস্থ হয়ে উঠবেন। আমরা ভারাক্রান্ত হৃদয়ে বলছি আজ ভোর ৬ টায়, গণতন্ত্রের মা, আমাদের…

Read More

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা

২৯ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) : মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন আজ সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের নেওয়া শ্রম সংস্কার এবং দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে এক বছরের দায়িত্বপূর্ণ মেয়াদ শেষে দেশে ফেরার প্রাক্কালে ট্রেসি অ্যান জ্যাকবসন গত ১৭ মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময়…

Read More

ইস্টার্ন ইউনিভার্সিটিতে শুরু হলো “ব্যাটল অব ট্রেডার্স– সিজন ৫” ও উইন্টার ফেস্ট

স্টাফ রিপোর্টার,২৯ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) : ঢাকা সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বহুল প্রতীক্ষিত উদ্যোক্তা মেলা “ব্যাটল অব ট্রেডার্স– সিজন ৫” এবং উইন্টার ফেস্ট। মেলাটির আয়োজন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড সোশ্যাল এন্টারপ্রেনারশিপ ক্লাব (BSEC)। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসোরিয়াল ফেলো অধ্যাপক হাফিজ টি. এ. খান (Prof. Hafiz T. A. Khan, Professorial Fellow, Oxford University) । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং…

Read More