আইসিসির আহ্বানে সাড়া দেয়নি ভারত, পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক

১৪ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : আবারও পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলানোর সৌজন্যতা এড়িয়েছেন ভারত অধিনায়ক। আজ দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে টসের সময় পাকিস্তানের ফারহান ইউসুফের সঙ্গে হাত মেলাননি ভারতের আয়ুশ মাহাত্রে। সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ম্যাচে হাত না মেলানোর ঘটনা একাধিকবার ঘটলেও সেসব জাতীয় দলপর্যায়ে ছিল। আইসিসি চেয়েছিল বয়সভিত্তিক ক্রিকেটে ‘রাজনৈতিক’ বিষয় এড়িয়ে দুই দল সৌজন্যতা বজায় রাখুক। স্পষ্টতই, ভারত তা আমলে নেয়নি। টসের সময় দুই অধিনায়ক ও খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাত মেলানোর যে রীতি দীর্ঘদিন ধরে প্রচলিত, গত সেপ্টেম্বরে এশিয়া কাপে সেটি থেকে সরে আসে ভারত। সংযুক্ত…

Read More

সিডনির সমুদ্রসৈকতে বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ১০

১৪ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে সিডনিজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে আছেন। জানা গেছে, স্থানীয় সময় আজ সন্ধ্যা সাড়ে ছয়টার পর বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারীরা হামলা চালান। এ সময় ইহুদিদের ‘হানুক্কাহ’ উৎসব উপলক্ষে সৈকতে আয়োজিত একটি অনুষ্ঠানে শত শত মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ পরই দ্রুত পুলিশ উপস্থিত হয়। সৈকত থেকে শত শত মানুষ নিরাপদ…

Read More

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসি’র বৈঠক শুরু

১৪ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে আজ রোববার বিকাল ৪টায় আলোচনায় বেসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবহিত হওয়া এবং গৃহীতব্য কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা আজ ১৪ ডিসেম্বর বিকাল ৪টায় প্রধান নির্বাচন…

Read More

সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

১৪ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : সুদানের দক্ষিণ কর্দোফান অঞ্চলে শনিবার জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। এ ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানিয়েছে। পোর্ট সুদান থেকে এএফপি এ খবর জানায়। জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী (ইউনিসফা) জানিয়েছে, কাদুগলি শহরে তাদের ক্যাম্পে ড্রোন হামলায় ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। নিহত সবাই বাংলাদেশি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে বলেন, শান্তিরক্ষীদের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। তিনি বলেন, ‘দক্ষিণ কর্দোফানে আজকের…

Read More

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শ্রদ্ধা

১৪ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১৪ ডিসেম্বর দিবসটি পালিত হয়। আজ রোববার সকাল ৭টার পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁদের শ্রদ্ধা নিবেদনের পর, স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখা যায়, সকালের দিকে মানুষের সমাগম কিছুটা কম থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সর্বস্তরের মানুষের ঢল নামে। দলে দলে…

Read More

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

১৪ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি আজ রোববার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান । এ সময় ঘড়ির কাঁটায় সময় সকাল ৭টা ২২ মিনিট। পুষ্পস্তবক অর্পণের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ,…

Read More