আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২৯ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ফিল্ডিং করবে স্বাগতিক বাংলাদেশ। একই ভেন্যুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হারে বাংলাদেশ। ঐ ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে টাইগাররা। প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলি, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মাহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন ও নুরুল হাসান। আয়ারল্যান্ড একাদশে একটি পরিবর্তন হয়েছে। কার্টিস ক্যাম্ফারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ব্যাটার বেন ক্যালিটজ। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত নয়বার…

Read More

বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করছে জিয়া পরিবার : মাহাদী আমিন

২৯ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন জানিয়েছেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় সিক্ত আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে, তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করছে জিয়া পরিবার। মাহাদী আমিন তার ভেরিফাইড ফেসবুক পেইজে আজ এক পোস্টে লিখেছেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া যেন আজ পুরো বাংলাদেশের আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতির প্রকাশ। এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও, তাঁর চিকিৎসা মূলত দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। লন্ডন থেকে ভার্চুয়ালি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন…

Read More

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত

২৯ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় উপদেষ্টা পরিষদের সভায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ধর্ম উপদেষ্টা এএফএম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়। সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে, এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলোও সহজ করা হয়েছে। এখন থেকে বছরে ৫০…

Read More

ঢাকায় আবার ভূমিকম্প

২৭ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) :রাজধানী ঢাকায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানান আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির। রুবাইয়াত কবির বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। গত শুক্র (২১ নভেম্বর) ও পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প হয়। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের…

Read More

প্লট বরাদ্দে জালিয়াতি: হাসিনা, জয় ও পুতুলসহ ২২ জনের সশ্রম কারাদণ্ড ও জরিমানা

২৭ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক তিনটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এর মধ্যে পৃথক তিন মামলায় শেখ হাসিনার সাত বছর করে ২১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এই তিন মামলায় তার এক লাখ টাকা করে তিন লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ১৮…

Read More

সাভার উপজেলা ভূমি অফিসে গণশুনানি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,২৭ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) :ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক),সাভার এবং সাভার উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উপজেলা ভূমি অফিসে উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় সাভারে ভূমি সেবার মানোন্নয়ন,অনিয়ম প্রতিরোধ ও জনগণের সমস্যা-সমাধান নিশ্চিত করার লক্ষ্যে সনাক সভাপতি অধ্যাপক দীপক কুমার রায় এর সভাপতিত্বে এবং আবদুল্লাহ আল আমিন, সহকারী কমিশনার (ভূমি)’র উপস্থিতিতে আয়োজিত এ গণশুনানিতে সাভারের বিভিন্ন এলাকার সেবাপ্রার্থী, জনপ্রতিনিধি,গণমাধ্যম কর্মী, সনাক,এসিজি ও ইয়েস সদস্য এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। গণশুনানিতে উপস্থিত সেবাপ্রার্থীগণ নামজারি, খাজনা পরিশোধ, ভূমির শ্রেণী সংশোধন, স্বল্প সময়ে সেবা…

Read More

বিকেএসপিতে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,২৬ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) :বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীর অংশগ্রহণ দিনদিন বাড়লেও, তাদের সামাজিক সুরক্ষা এখনো চ্যালেঞ্জের মুখে। পরিবার, সমাজ, প্রতিষ্ঠান ও ক্রীড়া কাঠামোতে নানা বাধা ও ঝুঁকি নারীদের ক্রীড়া ক্যারিয়ারকে ব্যাহত করছে। এ সমস্যা উত্তরণের লক্ষ্যে মঙ্গলবার ঢাকার সাভারে বিকেএসপি’র অডিও ভিজ্যুয়াল সেন্টারে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়- “দেশের ক্রীড়াঙ্গনে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা” শীর্ষক একটি সেমিনার। সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশনেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক- তামান্না আজিজ তুলি, বাংলাদেশ শ্যূটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানম, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত জোবেরা…

Read More

বিএনপি ক্ষমতায় গেলে সাভার-আশুলিয়াকে মাদকমুক্ত করা হবে : সালাউদ্দিন বাবু

স্টাফ রিপোর্টার ,২৪ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : বিএনপি ক্ষমতায় গেলে সাভার-আশুলিয়াকে মাদকমুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার বিকেলে সাভারের আশুলিয়ার নয়ারহাট গণ বিদ্যাপীঠ মাঠে নির্বাচনী জনসভা তিনি এ ঘোষণা দেন।প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন বাবু বলেন, নির্বাচিত হলে সাভার আশুলিয়াকে মাদক ও দারিদ্র মুক্ত করা হবে।বক্তব্যে তিনি আগামী জাতীয় নির্বাচনে নেতাকর্মীদের সহনশীল অবস্থানে থেকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং নারী ভোটারদের সমান গুরুত্ব দেয়ার আহ্বান জানান।জনসভায়…

Read More

আশুলিয়ার তাজরীন ট্রাজেডির ১৩ বছর পূর্তি

স্টাফ রিপোর্টার ,২৪ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ঢাকার সাভারের আশুলিয়ার তাজরীন ট্রাজেডির ১৩ বছর পূর্তিতে তাজরীন গার্মেন্টস এর পরিত্যক্ত ভবনের সামনে নিহত শ্রমিক পরিবারের সদস্যরাসহ বিভিন্ন শ্রমিক সংগঠন নিহতদের স্বরনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। সোমবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তাজরীন ফ্যাশনের সামনে স্বরন সভা সহ দোয়া মাহফিলে অংশ নেয় তাজরীনের আহত শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের নেতারা।স্বরন সভায় বক্তব্য কালে দ্রুত শ্রমিকদের পূর্নবাসনসহ একজীবনের সমপরিমান ক্ষতিপূরন ও দোষী মালিক দেলোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। শ্রমিক নেতারা শ্রমিকদের বলেন কর্তৃপক্ষের অসহযোগীতার কারণেই দায়ী দেলোয়ার সহ দোষী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা সম্ভব…

Read More

বাইপাইলে নয়, ৩.৩ মাত্রার ভূমিকম্পটি নরসিংদীর পলাশে, বিশ্লেষণে সমস্যার কথা জানাল আবহাওয়া

২২ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : সাভারের বাইপাইল নয়, আজ শনিবার সকালের মৃদু ভূমিকম্পটি হয়েছিল নরসিংদীতে। বেলা একটার দিকে আবহাওয়া অধিদপ্তর ৩ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎস জানিয়েছিল সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা। পরে বিকেল চারটার দিকে জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলা। বিশ্লেষণে সমস্যার কারণে এই ভুল হয়েছিল বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। উৎপত্তিস্থল বাদে আর সব তথ্য একই রয়েছে। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩। বেলা পৌনে ৪টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, তাঁদের বিশ্লেষণে একটু…

Read More