বাইপাইলে নয়, ৩.৩ মাত্রার ভূমিকম্পটি নরসিংদীর পলাশে, বিশ্লেষণে সমস্যার কথা জানাল আবহাওয়া

২২ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : সাভারের বাইপাইল নয়, আজ শনিবার সকালের মৃদু ভূমিকম্পটি হয়েছিল নরসিংদীতে।

বেলা একটার দিকে আবহাওয়া অধিদপ্তর ৩ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎস জানিয়েছিল সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা।

পরে বিকেল চারটার দিকে জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলা। বিশ্লেষণে সমস্যার কারণে এই ভুল হয়েছিল বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

উৎপত্তিস্থল বাদে আর সব তথ্য একই রয়েছে। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩।

বেলা পৌনে ৪টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, তাঁদের বিশ্লেষণে একটু সমস্যা হয়েছিল। বাইপাইলে নয়, নরসিংদীর পলাশে আজ সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার মৃদু ভূমিকম্প হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।

গতকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এর পরদিনই একই জেলার পলাশে ভূমিকম্প অনুভূত হলো।

Related posts

Leave a Comment