স্টাফ রিপোর্টার, ৯ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ): নির্বাচন বানচাল ও পেছানোর চক্রান্ত চলছে, যা কোন ভাবেই মেনে নেবে না বিএনপি মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। রবিবার বিকেলে সাভারের তারাপুর মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাভার পৌরসভা, সাভার থানা ও আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় বক্তারা আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন এবং সবার কাছে ধানের…
Read MoreDay: November 9, 2025
বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার, ৯ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ):ঢাকা সাভারে বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপি কর্তৃক পরিচালিত যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিকেএসপির ১ম ব্যাচের উদ্বোধনীর মধ্য দিয়ে প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এ সময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম, আমন্ত্রিত গণ্যমান্য অতিথিবৃন্দ ও বিকেএসপির সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণে মূলত জুডো, কারাতে, তায়কোয়নডো ও শ্যূটিং (এয়ার গান) বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে। এ…
Read Moreফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
৯ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ): আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। তাই নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি বা শঙ্কার কারণ নেই। আজ সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ড. আসিফ বলেন, জাতীয় নির্বাচনে বিলম্ব করার কোনো কারণ নেই। এটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরে কোনো জাতীয় নির্বাচন…
Read Moreরাজশাহী টিটিসি পরিদর্শন করলেন উপদেষ্টা আসিফ নজরুল
৯ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ):আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন। শনিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, ‘টিটিসিগুলো ভালো চলছে। সবাই মিলে কাজ করলে প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে।’ পরিদর্শন শেষে উপদেষ্টা আসিফ নজরুল নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন।
Read Moreসাভারে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এলাকাবাসীর
স্টাফ রিপোর্টার,৯ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ):সাভারে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ভাকুর্তার ভাঙা ব্রিজ এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এতে ভাকুর্তা ইউনিয়নের ৩০ টিরও বেশি গ্রামের মানুষজন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীরা হাতে হাত ধরে অংশ নেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এসময় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, ভাকুর্তা তুরাগ সড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় বিভিন্ন মানুষ রাস্তা পারা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হচ্ছে। এছাড়া ফুট ওভারব্রিজ না থাকায় তারা জীবনের…
Read More