ষ্টাফ রিপোর্টার,৩০ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ):ঢাকার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) প্রবীণ ও নবীন বিজ্ঞানীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভার মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন,গত তিন মাসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ১৯৩ কোটি টাকার গরুর মাংস বিদেশে রপ্তানি করা হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর বিজ্ঞানীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশে আরও বেশি করে গরুর মাংস রপ্তানি করতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাংসের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
এর আগে বিএলআরআই প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী। সভাশেষে প্রধান এবং বিশেষ অতিথিদ্বয় কয়েকটি খামার পরিদর্শন কওে দিকনিদেশণা দেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ড. এস এম আব্দুল আওয়াল, বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান তুহিন এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সাভারে বিএলআরআই-এ বিজ্ঞানীদের সাথে মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
