এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী

১৩ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ):এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসিতে আমরা যেটা করব, সেটা হচ্ছে, সর্বোচ্চ দুই বিষয়ে যারা ফেল (অকৃতকার্য) করবে, তাদের ১৫ দিনের মধ্যে আমরা পরীক্ষা নিয়ে নেব। আমরা ফেলের লিগ্যাসি বছরের পর বছর নিয়ে যাব না।’ মন্ত্রী বলেন, আবার নেওয়া পরীক্ষার ফলের…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উদ্ধারের পর মোহাইমিনুলকে তার পিতার কাছে হস্তান্তর

শেখ এ কে আজাদ, ১৩ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ মোহাইমিনুল ইসলামকে আজ (১৩ অক্টোবর ২০২৬) তার পিতার কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা মডেল মসজিদ সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। তিনি গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার আবাসিক হল মীর মশাররফ হোসেন হলের ১১০ নম্বর কক্ষে সুইসাইড নোট লিখে নিখোঁজ হয়েছিলেন। পুলিশ জানায়, দাউদকান্দি থেকে মোঃ মোহাইমিনুল ইসলামকে উদ্ধারের পর আজ ভোরে তাকে সাভার মডেল থানায় আনা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, ডেপুটি…

Read More

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, সেসব এলাকায় প্রতিরোধমূলক…

Read More

সাভার ও ধামরাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

ছানোয়ার হোসেন শামিম,১৩ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার সাভার,ধামরাই ও কেরানীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে পৃথক পৃথক উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় র‌্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাভারের র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। ধামরাই উপজেলায় আলোচনা সভায় সভাপতিত্¦ করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন। আজ মঙ্গলবার ১৩ অক্টোবর সকালে সাভার উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসব কর্মসূচির আয়োজন…

Read More