১ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক পৃথক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে সাভার পৌর বিএনপির উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। র্যালি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

এসময় সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক লায়ন খোরশেদ আলম, ওবায়দুর রহমান অভি, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

অপরদিকে ধামরাইয়ে আনন্দ রালিতে নেতৃত্ব দেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
