শামীম,৭ নভেম্বর ২০২৬(বিবিনিউজ): কার্তিকের অমাবস্যা তিথিতে অশুভ শক্তি বিনাশের কামনায় আগামীকাল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শ্যামা বা কালী পূজা। ঢাকার সাভার ও ধামরাইয়ে বিভিন্ন মন্দির ও মন্ডপের আলোকসজ্জা, প্রতিমা তৈরির শেষ মুহর্তের কাজ সম্পন্ন ।
কার্তিকের অমাবস্যা তিথিতে চারদিকে প্রদীপের আলোয় দূর হয় অশুভ শক্তি। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা পূজা বা কালী পূজা উদযাপনের সকল প্রস্তুতি এখন সম্পন্ন। ঐতিহাসিক তথ্যানুযায়ী, বাংলায় ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে কালী পূজার ব্যাপক প্রচলন শুরু হলেও পরবর্তীতে বিভিন্ন সাধক ও জমিদারদের হাত ধরে এটি সর্বজনীন উৎসবে রূপ নেয়। দীপাবলির আলোয় অশুভ শক্তির বিনাশ এবং আলোর জয়গান গাওয়াই এই পূজার মূল তাৎপর্য। সাভারের নামা বাজার রামকৃষ্ণ মন্দির ও মোকমাপাড়ার বিশাল মন্ডপ এবং ভক্তদের সমাগম।
রাজধানী ঢাকার উপকন্ঠে সাভার ও ধামরাইয়ের বিভিন্ন মন্দির ও মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশেষ করে সাভারের শুভ জাগরণী যুব সংঘের উদ্যোগে ঐতিহ্যবাহী নামা বাজার রামকৃষ্ণ মন্দির ও পঞ্চবটী আশ্রম এলাকায়, এবং কাজী মোকমাপাড়া বাঘ মন্দিরে এবং পালপাড়ার বড় আখড়ায় চলছে বিশাল আয়োজন।
শুভ জাগরণী যুব সংঘের সভাপতি লোকনাথ ঘোষ,সাধারন সম্পাদক পিয়াস সাহা এবং সহ-সভাপতি উজ্জল ঘোষ জানান, কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নামা বাজারে তৈরি করা হয়েছে মূল মন্ডপ ও প্রতিমা। প্রায় এক কোটি টাকা ব্যয়ে আয়োজিত এই পূজায় দেশ-বিদেশের হাজার হাজার দর্শক ও ভক্তের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজক কমিটির বক্তব্য হচ্ছে, “জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা জাগিয়ে তুলতে আমরা বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় নানা আয়োজনের মধ্য দিয়ে মায়ের আরাধনা শুরু করতে যাচ্ছে ।
আগামীকাল রোববার ৮ নভেম্বর দীপাবলি ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানমালা শুরু হয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হবে।
এদিকে সাভারের কাজী মোকমাপাড়া বাঘ মন্দিরেও চলছে শ্যামা পূজার ব্যাপক প্রস্তুতি। ভারতের পুরীর জগন্নাথ মন্দিরের মাহাত্ম্যের আদলে এখানে শ্যামা ও কালা মায়ের পূজার আয়োজন করা হয়েছে। রবিবার মায়ের ‘চরণ’ ব্রতী হয়ে অশুভ শক্তি, অন্যায় ও অত্যাচার বিনাশের প্রার্থনা জানিয়ে ভক্তরা এই আরাধনায় অংশ নিচ্ছেন।
সাভারের নামা বাজার রামকৃষ্ণ মন্দির ও পঞ্চবটী আশ্রম,মোকমাপাড়া বাঘ মন্দির ও কাজী মোকমাপাড়া ছাড়াও বিভিন্ন মন্ডপে আলোকসজ্জা ও আনন্দ আয়োজনের মধ্য দিয়ে এখন বইছে উৎসবের আমেজ।
সাভারে শ্যামা পূজার প্রস্তুতি সম্পন্ন
