১২ এপ্রিল ২০২৬ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): আজ রবিবার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দের উদ্দেশ্যে ঢাকা সেনানিবাসস্থ সেনাপ্রাঙ্গন মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি এর দরবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি অবসরপ্রাপ্ত, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। দরবারে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা,…
Read MoreCategory: Latest News
ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতা হয়নি: ভ্যান্স
১২ এপ্রিল, ২০২৬(বিবিনিউজ): মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজ রোববার বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় কোনো সমঝোতা হয়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের পক্ষ থেকে একটি ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ দেওয়ার পর তিনি বৈঠক থেকে চলে যাচ্ছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। ভ্যান্স ইঙ্গিত দেন যে, তিনি এখনও ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি বিবেচনা করার জন্য সময় দিচ্ছেন। এই প্রস্তাবের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার জানিয়েছে, আলোচনার সুযোগ দিতে তারা ইরানে দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে ভ্যান্স সাংবাদিকদের বলেন, ‘আমরা এখান থেকে একটি অত্যন্ত সহজ প্রস্তাব…
Read Moreশিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস : শিক্ষামন্ত্রী
০৯ এপ্রিল ২০২৬ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): যানজট নিরসন ও জ্বালানি সাশ্রয়ে ঢাকা মহানগরীর নির্বাচিত কিছু বড় শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সরাসরি (অফলাইন) ও তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সপ্তাহ থেকে এটি পাইলটিং আকারে শুরু করা হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘আপাতত ঢাকা মহানগরীর বড় ও যানজটপ্রবণ এলাকার রিনাউনড শিক্ষা প্রতিষ্ঠানে এই পদ্ধতি ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, এটি সবার ওপর জোর করে…
Read Moreসরকার সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই সনদ বাস্তবায়ন করবে
৬ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। তিনি আরও জোর দিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে একমাত্র পথ হলো সংবিধান মেনে চলা। তিনি বলেন, ‘সবকিছুই-সরকার গঠন, সংসদ ও সব সংসদ সদস্য-সংবিধানের অনুযায়ী এসেছে, কিন্তু এখন সংবিধানকে উপেক্ষা করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা যায় কীভাবে?’ তিনি সংসদে সরকারি দলের সদস্য জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-২) কর্তৃক আনীত জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাব (বিধি-৬২) -এর ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন। ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ ‘ভবিষ্যতের পথ রেখা’-একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যা সংবিধান…
Read More‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
০৫ এপ্রিল ২০২৬ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): সুখী, সমৃদ্ধ ও ‘বেটার বাংলাদেশ’ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করে একটি বেটার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই।’ আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ‘ইস্টার সানডে’ উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। তিনি আরো জানান, খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে…
Read Moreসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন
৪ এপ্রিল, ২০২৬ (বিবিনিউজ) : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে সমতা থাকার পর ট্রাইবেকারে বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জেতে। স্পিকার অনূর্ধ্ব-২০ বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, আগামীতেও বাংলাদেশ ফুটবল দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।
Read Moreআগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী
১ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। সাখাওয়াত হোসেন বলেন, রোববার হতে ৬ মাস থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি এপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠিয়ে দেওয়া হবে । সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য কর্মীদের সব ছুটি বাতিল করা…
Read Moreসংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): জাতীয় সংসদে প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম-এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক আজ বিকেল ৩টা ৩০ মিনিটে পুনরায় শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। আজ প্রথমবারের মতো সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রথম প্রশ্ন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদী।
Read Moreহঠাৎ সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
৩১ মার্চ ২০২৬(বিবিনিউজ): হঠাৎ সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পদোন্নতি বঞ্চিত একদল চিকিৎসকের কথা শোনেন তিনি। দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল চিকিৎসক আজ সচিবালয়ে যান প্রধানমন্ত্রীর সাক্ষাতের সুযোগ চেয়ে আবেদন করতে। দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা এবং ন্যায়সঙ্গত দাবিগুলো বিস্তারিত তুলে ধরতে যান তারা। তবে, আনুষ্ঠানিক সাক্ষাতের আগেই অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনানুষ্ঠানিক সাক্ষাৎ পেয়ে যান চিকিৎসকরা। এসময় তারা দাবির আবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। কোনে আনুষ্ঠানিকতা না দেখিয়ে, অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তাদের আবেদন গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন…
Read Moreমেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে : শিক্ষামন্ত্রী
৩১ মার্চ ২০২৬(বিবিনিউজ):মেট্রোপলিটন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সংবাদিকদের এ কথা বলেন। শিক্ষা মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে ক্লাস নেয়া হবে এবং শিক্ষা ব্যবস্থা কিভাবে চালানো হবে তা নিয়ে চিন্তা ভাবনা করছে। তিনি বলেন, সারাদেশ তো আছে বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে যেহেতু বাসে করে আসা-যাওয়ার বিষয়টি আছে। সেহেতু মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে তা এখনো চূড়ান্ত…
Read More