ষ্টাফ রিপোর্টার,২৫ অক্টোবর ২০২৬(বিবিনিউজ):খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চলুন এবং”ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”এই শ্লোগানকে সামনে রেখে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলামুখী করতে আয়োজন করা হয়েছে এক জমকালো ফুটবল টুর্নামেন্ট।শুক্রবার বিকেলে ঢাকার ধামরাইয়ের দেপাশাই বড়পাড়া খেলার মাঠ প্রাঙ্গণে দেপাশাই বড়পাড়া বয়েজ ক্লাব-এর উদ্যোগে ‘রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং’ সফলভাবে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধামরাই উপজেলঅ নির্বাহী অফিসার মোঃ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সমাজ সেবক সামসুল হক,ইতালি প্রবাসী আব্দুলল্লাহ আল মামুন, বিএনপির নেতা রেজুয়ান আহমেদ চৌধুরী রবিন, ভালুম এআর খান কলেজের সাবেক অধ্যক্ষ ও জাবির সাবেক ভিপি এমএ জলিল ও ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার ।
উক্ত টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সুজন লিটন একাদশ ঢাকা বনাম ফিটটার ফুটবল একাডেমি, মানিকগঞ্জ কে ০-১ গোলে পরাজিত করে বিজয়ী হন। খেলার শুরু থেকেই খেলোয়াড়দের প্রাণবন্ত উপস্থিতি এবং দর্শকদের উৎসাহে পুরো মাঠের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক আমাদের যুবসমাজকে গ্রাস করছে, তাই মাদকের ভয়াল থাবা থেকে তরুণদের দূরে রাখতে নিয়মিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা অত্যন্ত জরুরি। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশই ঘটায় না বরং যুবসমাজকে শৃঙ্খলা ও বন্ধুত্বের পাঠ শেখায়। আয়োজক কমিটির এই মহতী উদ্যোগকে সবাই সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টটি উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী শত শত দর্শকের সমাগম ঘটেছিল, যা দেপাশাই এলাকায় এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
দেপাশাই বড়পাড়া বয়েজ ক্লাবের উদ্যোগে ‘রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
