ষ্টাফ রিপোর্টার,৩০ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ):ঢাকার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) প্রবীণ ও নবীন বিজ্ঞানীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভার মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন,গত তিন মাসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ১৯৩ কোটি টাকার গরুর মাংস বিদেশে রপ্তানি করা হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর বিজ্ঞানীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশে আরও বেশি করে গরুর মাংস রপ্তানি করতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাংসের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে…
Read MoreDay: October 30, 2026
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
৩০ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে। আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব,…
Read More