সাভারের বিকেএসপিতে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের অনুষ্ঠান সম্পন্ন

২৭ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ) : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের ৪০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের সফল ভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যার পর সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। এর আগে তিনি ক্যাম্পে প্রশিক্ষণরত ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন, তাদের প্রশিক্ষণের অগ্রগতি ও সার্বিক খোঁজখবর নেন এবং তাদের উৎসাহিত করেন। এ সময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহসহ পরিচালক ছাড়াও কর্মকর্তাগণ তার সাথে ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াবান্ধব বর্তমান সরকারের…

Read More

দেপাশাই বড়পাড়া বয়েজ ক্লাবের উদ্যোগে ‘রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,২৫ অক্টোবর ২০২৬(বিবিনিউজ):খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চলুন এবং”ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”এই শ্লোগানকে সামনে রেখে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলামুখী করতে আয়োজন করা হয়েছে এক জমকালো ফুটবল টুর্নামেন্ট।শুক্রবার বিকেলে ঢাকার ধামরাইয়ের দেপাশাই বড়পাড়া খেলার মাঠ প্রাঙ্গণে দেপাশাই বড়পাড়া বয়েজ ক্লাব-এর উদ্যোগে ‘রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং’ সফলভাবে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধামরাই উপজেলঅ নির্বাহী অফিসার মোঃ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সমাজ সেবক সামসুল হক,ইতালি প্রবাসী আব্দুলল্লাহ আল মামুন, বিএনপির নেতা রেজুয়ান আহমেদ চৌধুরী রবিন, ভালুম…

Read More

আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়

৭ অক্টোবর,২০২৬(বিবিনিউজ): ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ফুটবল যাদুকর লিওনেল মেসি। বুয়েনস আয়ার্সে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে শেষ ম্যাচে আবেগঘন বিদায় নিলেন তিনি। ভালোবাসায় সিক্ত আর্জেন্টাইন সমর্থকেরা তাকে শেষবারের মতো মাঠে দেখলেন। নিখুঁত এক সমাপ্তিতে, ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ৩৯ বছর বয়সী মেসি ৮৫ হাজার দর্শকের সামনে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১২৬তম গোলটি করেন। তার দল আর্জেন্টিনা ৩-০ গোলে বেনিনকে হারায়। রেকর্ড বাড়িয়ে ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা মেসি ম্যাচের প্রথম গোলটি অভিজ্ঞ নিকোলাস ওটামেন্দিকে দিয়ে করান। আরেকটি গোল করেন নিকো পাজ। তবে ম্যাচের ফলাফল ছিল মূল আয়োজনের তুলনায়…

Read More

ক্রীড়াবিদ বাছাইয়ে সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

৪ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): ক্রীড়াবিদদের তালিকা নির্দিষ্ট সংখ্যায় পূরণ করার চেয়ে যোগ্য ও সম্ভাবনাময় ক্রীড়াবিদ বাছাইকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ৫০০ জনের কোটা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য নয়; বরং এমন মানসম্পন্ন ক্রীড়াবিদ তৈরি করতে চাই, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনতে পারবেন। আজ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াবিদ বাছাইয়ের প্রক্রিয়াটি চলমান। গত চার মাসের পর্যালোচনায় বর্তমান তালিকা থেকে ৩১ জনকে বাদ এবং নতুন করে ৯৫ জনকে…

Read More

ধামরাইসহ দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নিমার্ণ ও ইউনিয়নে খেলার মাঠ প্রস্তুত করা হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

শেখ এ কে আজাদ,৩ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার সুযোগ সৃষ্টি ও ক্রীড়ার মানোন্নয়নে একটি করে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ প্রস্তুত করা হবে বলেও জানান তিনি।শুক্রবার বিকেলে ঢাকার ধামরাই উপজেলার ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্রীড়াচর্চার প্রসারে দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা তুলে আনার প্রত্যয় ব্যক্ত করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে…

Read More

বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এ চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে ফিতা ও কেক কাটার মাধ্যমে সেন্টারটির উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি সেক্রেটারি রুয়ান চাওচি (RUAN Chaoqi)। এ সময় ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিকেএসপির প্রশিক্ষণার্থী ও বিকেএসপিতে ক্রিকেট প্রশিক্ষণরত চীনা প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে চীনা প্রতিনিধি দল বিকেএসপির কলেজ শাখায় স্থাপিত ল্যাঙ্গুয়েজ ল্যাব, ইনডোর ক্রিকেট…

Read More

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত

২২ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): অবশেষে এশিয়ান গেমসে পদক নিশ্চিত হলো বাংলাদেশের। আজ গেমসে উশুর ৫২ কেজি ওজনশ্রেণীর ফাইট ইভেন্টে জিন্নাত আক্তারের হাত ধরে পদক তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ। ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের জন্য ব্রোঞ্জ পদক উপহার দিয়েছিলেন বক্সার মোশাররফ হোসেন। এখন পর্যন্ত এশিয়ার সর্বোচ্চ এই আসরে ব্যক্তিগত ইভেন্টে এটাই বাংলাদেশের একমাত্র অর্জণ ছিল। দীর্ঘ ৪০ বছরের খরা কাটিয়ে এখন মোশাররফের পাশে নাম লেখালেন জিন্নাত। আইচির প্রিফেকচারাল মার্শাল আর্টস হলে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইানালের প্রতিযোগিতায় প্রতিপক্ষ ইন্দোনেশিয়ান থারিসা ডি ফ্লোরেন্টিনা অতিরিক্ত ওজনের কারনে প্রতিযোগিতা থেকে বাদ পড়লে সেমিফাইনাল…

Read More

ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শেখ এ কে আজাদ,১৯ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ):যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার উপজেলার দেপাশাই বয়েজ ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় স্থানীয় বিভিন্ন দলের খেলোয়ারদের পাশাপাশি বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। দেপাশাই বয়েজ ক্লাবের সভাপতি ও ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ সামছুল হক, বিশেষ…

Read More

প্রতিটি ইউনিয়নে হবে মাঠ ও উপজেলায় মিনি স্টেডিয়াম: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

ষ্টাফ রিপোর্টার,১২ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ):বাংলাদেশের খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ সংরক্ষণ এবং প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো: আমিনুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার কার্যক্রম চলছে। শুক্রবার বিকেলে শরীয়তপুরের সখিপুরের হাবিব উল্যাহ ডিগ্রি কলেজ মাঠে হাবিব উল্ল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড…

Read More

ক্রিকেট শিখতে চীনের বিশ্ববিদ্যালয় দল এখন সাভারের বিকেএসপিতে

ষ্টাফ রিপোর্টার,০৬ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে চীনের বিশ্ববিদ্যালয়টির ১৪ সদস্যের একটি দল আজ বিকেএসপিতে এসে পৌঁছেছে। বিকেএসপিতে আগত দলটিকে স্বাগত জানান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইফ উল্লাহ। এ সময় তিনি চীনা প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন । চীনা প্রতিনিধি দলে রয়েছেন ১১ জন ক্রিকেট প্রশিক্ষণার্থী, ২ জন প্রশিক্ষক ( ১জন তাইচি ও ১ জন ক্রিকেট) এবং ১ জন দোভাষী। সমঝোতা স্মারকের আওতায় আয়োজিত দুই সপ্তাহব্যাপী এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে…

Read More