ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর

৩০ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): জানুয়ারিতে উত্তাল সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বুধবার দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ এ তথ্য জানায়। অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে এর এক মাস আগে ওই বিক্ষোভ শুরু হয়েছিল। বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানায়, আলী হেম্মাতি ও মাজিদ নিক-আন্দিশকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ‘জানুয়ারির দাঙ্গায়’ জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। ওই ঘটনায় চার নিরাপত্তাকর্মী নিহত হন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ওয়েবসাইটটি আরও জানায়, তারা দোকান, ব্যাংক, বাস ও বিভিন্ন স্থাপনে আগুন দিয়ে সরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এমনকি…

Read More

দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

৩০ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে বঙ্গভবনে এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান। এ সময় রোহিঙ্গা সংকটে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংকট সমাধান ও টেকসই প্রত্যাবাসনে চীনের উদ্যোগ সহায়ক হবে। তিনি তৈরি পোশাক, বৈদ্যুতিক যান, লাইট ইঞ্জিনিয়ারিং, উচ্চপ্রযুক্তির ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর ও সৌরশক্তিসহ বিভিন্ন খাতে আরও সহযোগিতা…

Read More

সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা

নিজস্ব প্রতিবেদক,৩০ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): ভূমি অফিসে সাধারণ মানুষ কীভাবে সেবা পাচ্ছেন, সেবার ক্ষেত্রে কোনো ভোগান্তি বা অনিয়ম রয়েছে কি না—তা সরেজমিনে জানতে সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে গেলেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। সোমবার বোরকা পরে পরিচয় গোপন রেখে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি। সেখানে সাধারণ নাগরিকের মতো ভূমিসেবা গ্রহণের পাশাপাশি সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। তাদের কাছে সরাসরি জানতে চান, ভূমিসেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানি, ভোগান্তি, অতিরিক্ত অর্থ দাবি কিংবা অন্য কোনো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কি না। এ সময় ভূমি…

Read More

নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪

২৮ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): নেপালের হিমলুং পর্বতে তুষারধসে অন্তত দুইজনের প্রাণহানি হয়েছে ও ১৪ জন নিখোঁজ রয়েছেন। সোমবার একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। উদ্ধারকর্মীরা আবারও নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করেছেন। চীনের সীমান্তের কাছে ৭ হাজার ১২৬ মিটার (২৩ হাজার ৩৪৫ ফুট) উচ্চতার পর্বতটির বেস ক্যাম্পে রোববার ভোরে তুষারধস আঘাত হানে। এতে তাঁবুগুলো গভীর তুষারের নিচে চাপা পড়ে। কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। নেপাল ন্যাশনাল মাউন্টেন গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি তুল সিং গুরুং এএফপিকে বলেন, ‘গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে দুটি মরদেহ পাওয়া গেছে।’ তিনি বলেন, ‘এখনো নিখোঁজ…

Read More

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২৮ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তারেক রহমান এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ও নিউইয়র্কের বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাঁকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত। ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে দুই…

Read More

সাভারে শীর্ষ স্থানীয় একটি কলেজে ৫০ হাজার টাকার বৈদ্যুতিক তার চুরি, বিদ্যুৎহীন ক্যাম্পাস

শেখ এ কে আজাদ, সাভার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): সাভারে শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম পাশে সাবেক রাবেয়া ক্লিনিক সংলগ্ন কলেজ অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি হয়েছে।কলেজ কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি ঘটে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে। চোরেরা কলেজের মেইন লাইন থেকে ভবনের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায়।এ ঘটনায় বর্তমানে কলেজটি সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। লেখাপড়া ও ফলাফলে কলেজটি সাভারে শীর্ষ অবস্থানে রয়েছে।কলেজ কর্তৃপক্ষ জানান, এটি খুবই দুঃখজনক ঘটনা। শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটলে আতঙ্কে থাকবে সাভারবাসী। এটি সাভারের…

Read More

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্টিতে স্কুল ও কলেজের শিশু-কিশোরদের জন্য “সাইবার সচেতনতা প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টার’ শনিবার দেশের তথ্যপ্রযুক্তিখাতের নীতি নির্ধারক, শিক্ষাবিদ, ইন্ডাস্ট্রি লিডার ও অন্যান্য অংশীজনদের সমন্বয়ে দেশের বিভিন্ন স্কুল ও কলেজের শিশু-কিশোরদের জন্য দিনব্যাপী “সাইবার সচেতনতা প্রশিক্ষণ ও কর্মশালা ২০২৬” আয়োজন করেছে। এই কর্মসূচির লক্ষ্য হলো বিশেষজ্ঞ সেশন, ব্যবহারিক প্রদর্শন, অংশগ্রহণমূলক কার্যক্রম এবং বাস্তব জীবনের সাইবার নিরাপত্তা বিষয়ক আলোচনার মাধ্যমে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানটিতে বিশেষজ্ঞের নির্দেশনা, বাস্তব জীবনের উদাহরণ, প্রদর্শনমূলক কার্যক্রম, কুইজ এবং হাতে-কলমে শেখার সুযোগ অন্তর্ভুক্ত থাকায় অংশগ্রহণকারীরা অর্জিত সচেতনতাকে তাদের দৈনন্দিন ডিজিটাল আচরণে…

Read More

বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এ চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে ফিতা ও কেক কাটার মাধ্যমে সেন্টারটির উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি সেক্রেটারি রুয়ান চাওচি (RUAN Chaoqi)। এ সময় ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিকেএসপির প্রশিক্ষণার্থী ও বিকেএসপিতে ক্রিকেট প্রশিক্ষণরত চীনা প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে চীনা প্রতিনিধি দল বিকেএসপির কলেজ শাখায় স্থাপিত ল্যাঙ্গুয়েজ ল্যাব, ইনডোর ক্রিকেট…

Read More

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

২৭ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে এ কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি আজ সকাল ৮টা ২১ মিনিটে ঢাকায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন ড. মো. নূরুল ইসলাম

ষ্টাফ রিপোর্টার,২৭ সেপ্টেম্বর ২০২৬(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. মো. নূরুল ইসলাম। শনিবার বিকালে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ৪ বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়।বিকালে বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে আয়োজিত যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা। দায়িত্ব গ্রহণের পর নতুন উপাচার্য…

Read More