শেখ এ কে আজাদ,৭ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘পেশা হিসেবে খেলাধুলা, বাংলাদেশে সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার এবং খেলাধুলায় জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য অর্জনকারী ডিআইইউ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান।আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে ঢাকার সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেনেদ্র ‘পেশা হিসেবে খেলাধুলা, বাংলাদেশে সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার এবং খেলাধুলায় জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য অর্জনকারী ডিআইইউ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব…
Read MoreMonth: September 2026
ধামরাইয়ে উন্মুক্ত জলাভূমি ও প্লাবনভূমিতে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার,৭ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): ঢাকার ধামরাই উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানখেত ও প্লাবনভূমিতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, ধামরাইয়ের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা আক্কাস আলী ও শাজাহান, সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ নাজনীন নাহার এবং কুল্লা…
Read Moreরোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
৭ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দেবে। তিনি বলেন, নিজ দেশে ফিরে গেলে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে জীবনযাত্রার মানোন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। তারেক রহমান আরো বলেন, প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতেও বাংলাদেশ প্রস্তুত। মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ…
Read Moreদূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
৬ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও একটি বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। এ জন্য শুধু সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে।’ আজ রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায়…
Read Moreসাভারে ৬ মাস ধরে ৭ বছরের শিশুর ওপর যৌন নির্যাতন
০৬ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): মাদ্রাসায় শিক্ষাজীবন শুরুর সপ্তাহ তিনেক না যেতেই বয়সে বড় এক সহপাঠীর মাধ্যমে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয় সাত বছর বয়সী এক ছেলেশিশু। সেই খবর জেনে যায় মাদ্রাসার আরেক শিক্ষার্থী। পরে সেই শিক্ষার্থীও শিশুটিকে ধর্ষণ করে। এভাবে ক্রমান্বয়ে বিভিন্ন সময়ে শিশুটিকে ধর্ষণে যুক্ত হয় ওই মাদ্রাসারই আরও তিন শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষার্থীরা বয়সে কিশোর। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণ করেন ওই মাদ্রাসার এক শিক্ষকও। সহপাঠীদের কাছে নির্যাতনের শিকার হয়ে নিরাপত্তার জন্য শিশুটি ওই শিক্ষকের দ্বারস্থ হয়েছিল। এ ঘটনা ঘটেছে রাজধানীর অদূরে সাভারের একটি মাদ্রাসায় গত ফেব্রুয়ারি মাসে। এ নিয়ে…
Read Moreইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার
০৬ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): নির্বাচনী ইশতেহারের আলোকে তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দেশের স্বাস্থ্য খাতের শূন্য পদগুলো পূরণের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে ১৩ থেকে ১৬তম গ্রেডে জরুরি ভিত্তিতে নিয়োগ কার্যক্রম শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ঘোষিত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে আগামী তিন মাসের মধ্যে ৭ হাজার ৫০০ জন চিকিৎসক এবং ৫ হাজার নার্স নিয়োগ করা হবে বলে ঘোষণা…
Read Moreক্রিকেট শিখতে চীনের বিশ্ববিদ্যালয় দল এখন সাভারের বিকেএসপিতে
ষ্টাফ রিপোর্টার,০৬ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে চীনের বিশ্ববিদ্যালয়টির ১৪ সদস্যের একটি দল আজ বিকেএসপিতে এসে পৌঁছেছে। বিকেএসপিতে আগত দলটিকে স্বাগত জানান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইফ উল্লাহ। এ সময় তিনি চীনা প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন । চীনা প্রতিনিধি দলে রয়েছেন ১১ জন ক্রিকেট প্রশিক্ষণার্থী, ২ জন প্রশিক্ষক ( ১জন তাইচি ও ১ জন ক্রিকেট) এবং ১ জন দোভাষী। সমঝোতা স্মারকের আওতায় আয়োজিত দুই সপ্তাহব্যাপী এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে…
Read Moreসাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের এক সদস্যকে পিটিয়ে হত্যা
ষ্টাফ রিপোর্টার,০৬ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।শনিবার রাত আটটার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আলতাফ হোসেনের ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হন।নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি…
Read Moreনেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিনের মাথায় এক চীনা নাগরিক জীবিত উদ্ধার
৫ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): হিমবাহধসে নেপালে সৃষ্ট ঢলের দশম দিনের মাথায় আজ শনিবার ত্রিশূলী–১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপাল সেনাবাহিনীর একজন মুখপাত্র এএফপিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত বলেন, ‘এইমাত্র আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে একজন চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে।’ এর আগে গতকাল শুক্রবার সকালে ত্রিশূলী–৩–এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। তাঁরা দুজনই নেপালের নাগরিক। তাঁদের একজন সঞ্জয় শাহ, অন্যজন কবির মহারাজন। দুজনকে জীবিত উদ্ধারের পর নেপাল বিদ্যুৎ বিভাগের…
Read Moreরাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
৫ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল রোববার প্রথমবারের মতো নিজ মাটি ঠাকুরগাঁও আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জুড়ে চলছে উৎসবের আমেজ। কোথাও নির্মাণ করা হচ্ছে তোরণ, কোথাও চলছে আলোকসজ্জার কাজ। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ব্যস্ততাও বেড়েছে। রাজনৈতিক নেতাকর্মীদের যেন দম ফেলারও সময় নেই। শহরকে পরিচ্ছন্ন ও পরিপাটি করে তুলতে দিন-রাত কাজ করে চলেছেন পৌরসভার কর্মীরা। সব মিলিয়ে…
Read More