১৩ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ) : ক্রোয়েশিয়ায় আগুনে প্রায় ৩ হাজার ৫০০ হেক্টর এলাকা পুড়ে যাওয়ার পর অ্যাড্রিয়াটিক সাগরের ব্রাচ দ্বীপ থেকে রোববার রাতে প্রায় ২৩০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। প্রবল বাতাসে আগুন ছড়িয়ে পড়ায় মানুষের বাড়িঘর হুমকির মুখে পড়ে। এ অবস্থায় রোববার মধ্যরাতের কিছু আগে দ্বীপটির পশ্চিমাঞ্চলের ছোট শহর মিলনা ও আশপাশের বসতিগুলোর বাসিন্দা ও পর্যটকদের সতর্ক করে কর্তৃপক্ষ। জাগরেব থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জাতীয় অগ্নিনির্বাপণ কমান্ড জানায়, ‘অত্যন্ত কঠিন একটি রাতের পর আজ সকালে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।’ অগ্নিনির্বাপণ বিভাগের বিবৃতিতে বলা…
Read MoreDay: September 13, 2026
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
১৩ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ) :দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের…
Read Moreসাভারে ইসলামিয়া ডিজিটাল ল্যাব এন্ড হসপিটালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল
শেখ এ কে আজাদ, সাভার,১৩ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ) : সাভারে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ইসলামিয়া ডিজিটাল ল্যাব এন্ড হসপিটাল। ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং, সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে এই ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে রোগী দেখবেন। তারা হলেন-১. ডাঃ মোঃ আশরাফুল আলম- মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক। রোগী দেখবেন দুপুর ১টা থেকে বিকাল ৫টা।২. ডাঃ লিপিকা ঘোষ – স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন, সহকারী অধ্যাপক। রোগী দেখবেন দুপুর ১২টা থেকে ২টা।৩.…
Read Moreডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়
১৩ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল টেকনোলজিস্টকে তিন মাসের ডায়ালাইসিস বিষয়ক প্রশিক্ষণ প্রদান শুরু করা হয়েছে। এছাড়া নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট উভয় ক্যাটাগরিতেই ২ হাজার ৫০০টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্তও নিয়েছে সরকার। এ বিষয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজা বাসস’কে বলেন, আমরা ইতোমধ্যে ১২০ জনকে নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি। এর মধ্যে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনে ৯০ জন, পাবনা’য় ২০ জন এবং রাজশাহীতে ১০ জনকে ডায়ালাইসিস…
Read More