৩১ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ): রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান জানিয়েছেন । একইসঙ্গে তিনি সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) কাজের প্রশংসাও করেন। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো: সরওয়ার আলমএ তথ্য নিশ্চিত করেন। সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি এ সময় বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও…
Read MoreMonth: August 2026
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
৩০ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ): রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের ঘটনার সাথে জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন তাকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, ‘এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না। প্রতিটি গুমের ঘটনার সাথে জড়িত অপরাধীদের তা সে যত বড় ক্ষমতাবানই হোক না কেন বিচারের মুখোমুখি করা হবে। আইনের সর্বোচ্চ শাস্তি তাদের পেতেই হবে।’ আজ সকাল ১১টায় ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ২০২৬’ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি বলেন, ‘এই দেশে ফ্যাসিবাদ ফিরে আসার…
Read Moreসাভারে ক্যান্সারে আক্রান্ত শেফ আশরাফের চিকিৎসায় চ্যারিটিকনসার্টের মাধ্যমে তহবিল সংগ্রহ
ষ্টাফ রিপোর্টার,৩০ আগস্ট ২০২৬ (বিবিনিউজ):ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় শেফ শেখ আশরাফুজ্জামান আশরাফের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়েছেন ঢাকার সাভারের সর্বস্তরের জনগণ।চ্যারিটি কনসার্টের মাধ্যমে তহবিল সংগ্রহ হয়েছে ১৭ লাখ টাকার অধিক অর্থ। ২৮ আগস্ট রাতে সাভারের তারাপুর মাঠে আশরাফুজ্জামানের চিকিৎসার তহবিল সংগ্রহের জন্য আয়োজন করা হয় এই চ্যারিটি কনসার্টের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলমের একক ও ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ মানবিক চ্যারিটি কনসার্টে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন।লায়ন…
Read Moreআগামী মাসে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন হচ্ছে
শেখ এ কে আজাদ,২৯ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ): যান চলাচলের জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে দেশের দীর্ঘতম উড়াল সড়ক ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ। সংশোধিত প্রকল্পের আওতায় বাইপাইলে নির্মিত হচ্ছে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক তিন তলা ইন্টারচেঞ্জ। তুরাগ নদের পানি প্রবাহ উন্মুক্ত রাখতে আশুলিয়া বাজার থেকে ধউর বেড়িবাঁধ পর্যন্ত বিদ্যমান সড়কটি রাখা হচ্ছে না। ফলে, কোনো টোল ছাড়াই সার্ভিস লেন দিয়ে অনায়াসে পাড়ি দেওয়া যাবে তুরাগ নদ।একনেকে অনুমোদনের ৫ বছর পর, রাজধানীর অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার আশুলিয়ায় দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে ২০২২ সালের ১২ নভেম্বর শুরু…
Read Moreরাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
২৯ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ): বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন তাঁর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। পুতিন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের মঙ্গলকামনা, সুস্বাস্থ্য এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের কল্যাণে তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টায় সাফল্য কামনা করেন। রুশ প্রেসিডেন্টের এই অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে।
Read Moreনেপাল ও চীনের সীমান্তে ভয়াবহ বন্যায় নিখোঁজ ২,৪০০
২৯ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ): নেপাল ও চীনের সীমান্ত এলাকায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের কয়েক দিন পরও ২,৪০০ অধিক মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা তাদের সন্ধানে শনিবারও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। হিমালয় অঞ্চলে গত বুধবার ভয়াবহ স্রোতে পানি, বরফ, কাদা ও ধ্বংসাবশেষের সুনামির মতো ঢেউ গ্রামগুলোর ওপর দিয়ে বয়ে যায়। এতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে। শুক্রবার নিখোঁজ মানুষের সংখ্যা ২ হাজার ৪০০ ছাড়িয়েছে। জরুরি উদ্ধারকারী দল এ পর্যন্ত ৫৮৬টি মরদেহ উদ্ধার করেছে। বন্যার স্রোতে ভেসে যাওয়া কয়েকজনের মরদেহ নেপাল থেকে বহু দূরে ভারতের নদীতেও পাওয়া গেছে। বিপুলসংখ্যক জ্বালানি…
Read Moreআশুলিয়ায় পাঁচ বছরের শিশু তাসিন হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ জড়িত সাইফুল ইসলাম গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার,২৭ আগষ্ট ২০২৬(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় পাঁচ বছর বয়সী শিশু আব্দুর রহমান তাসিন হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও এ ঘটনায় জড়িত সাইফুল ইসলাম নামে ২৭ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১৯ আগস্ট সন্ধ্যায় ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আশুলিয়ার ভাদাইল পশ্চিমপাড়ার একটি ভবনের ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু তাসিনের মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় শিশুটির বাবা আশুলিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি লাল শপিং ব্যাগ, দুই টুকরা ইলাস্টিক ও ছড়িয়ে…
Read Moreনেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
২৭ আগষ্ট ২০২৬(বিবিনিউজ): নেপালে সম্প্রতি আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। আমাদের চিন্তা ও প্রার্থনা প্রিয়জন হারানো সেসব পরিবার ও মানুষের সাথে রয়েছে, যাঁদের এই অপূরণীয় ক্ষতি বহন করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে নেপালের পাশে রয়েছে বাংলাদেশ। দুর্যোগের…
Read Moreশিবিরের রাজনীতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ব করছে এটা লজ্জাজনক: সালাউদ্দিন বাবু
ষ্টাফ রিপোর্টার,২৭ আগষ্ট ২০২৬(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি দীর্ঘদিন নিষিদ্ধ ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ব করছে এটা আমাদের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বুধবার বিকেলে আশুলিয়ার নয়াপাড়া এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ হাবিবুর রহমান কবিরের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।এসময় তিনি আরো বলেন, শিবির কেন নিষিদ্ধ ছিল এটা সবাই জানে ১৯৭১ সালে তাদের ভূমিকা কি ছিল সেটাও দেশের মানুষ জানে এই…
Read Moreটেকনাফে র্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক
মোহাম্মদ সোহেল ,কক্সবাজার,২৫ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ):কক্সবাজারের টেকনাফে র্যাবের পৃথক দুটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি সাব মেশিন গান (এসএমজি) উদ্ধার এবং ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলিসহ সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবরস্থান পাহাড় (জাকিরের ডেইল পাহাড়)-এর পাদদেশে অভিযান চালায় র্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি দল। এ সময় পাহাড়ের পাদদেশে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাব মেশিন গান (এসএমজি) উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্রটির মালিকানা বা এর সঙ্গে জড়িত…
Read More